এক্সপ্লোর

North Eastern Railway Recruitment 2024: শিক্ষানবিশ পদে নিয়োগ করতে চলেছে উত্তর-পূর্ব রেল, শূন্যপদ কবে?

Jobs And Recruitments: যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা কী হওয়া প্রয়োজন তার বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে উত্তর-পূর্ব রেলের অফিশিয়াল ওয়েবসাইটে।

North Eastern Railway Recruitment 2024: উত্তর-পূর্ব রেলে (North East Railway) চাকরির সুযোগ। শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। অনলাইনে আবেদন (Online Application) জমা দেওয়া যাবে। উত্তর-পূর্ব রেলের অফিশিয়াল ওয়েবসাইট ner.indianrailways.gov.in এখানে গিয়ে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা, মোট ১১০৪টি শূন্যপদ রয়েছে। গত ১২ জুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১১ জুলাই। কারা আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদনকারীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমার বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে ner.indianrailways.gov.in- এই ওয়েবসাইটে। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন বিস্তারিত 

  • মেকানিক্যাল ওয়ার্কশপ/গোরক্ষপুর- ৪১১ শূন্যপদ 
  • সিগন্যাল ওয়ার্কশপ/গোরক্ষপুর ক্যান্টনমেন্ট- ৬৩টি শূন্যপদ 
  • ব্রিজ ওয়ার্কশপ/গোরক্ষপুর ক্যান্টনমেন্ট- ৩৫টি শূন্যপদ 
  • মেকনিক্যাল ওয়ার্কশপ/ইজ্জতনগর- ১৫১টি শূন্যপদ 
  • ডিজেল শেড/ইজ্জতনগর- ৬০টি শূন্যপদ 
  • ক্যারিয়েজ এবং ওয়াগন/ইজ্জতনগর- ৬৪টি শূন্যপদ 
  • ক্যারিয়েজ এবং ওয়াগন/লখনউ জংশন- ১৫৫টি শূন্যপদ 
  • ডিজেল শেড/গোন্দা- ৯০টি শূন্যপদ 
  • ক্যারিয়েজ এবং ওয়াগন/বারাণসী- ৭৫টি শূন্যপদ 

আবেদনকারীদের যোগ্যতা কী হওয়া প্রয়োজন (শিক্ষাগত এবং বয়স) 

যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে ন্যূনতম৬০ শতাংশ নম্বর পেয়ে। চাকরির নোটিফিকেশন যবে প্রকাশ হয়েছে অর্থাৎ ১২ জুন, ২০২৪- সেই দিন অনুসারে আইটিআই সার্টিফিকেশন থাকতে হবে নোটিফায়েড ট্রেডে। এছাড়াও ১৫ বছরের কম বয়সী এবং ২৪ বছরের বেশি বয়সীরা আবেদন করতে পারবেন না। অর্থাৎ ১৫ থেকে ২৪ বছর বয়সীরা আবেদন জানাতে পারবেন। বয়সসীমা দেখা হবে ১২ জুন, ২০২৪ অনুসারে। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর পর্যন্ত ছাড় রয়েছে। আর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত ছাড় রয়েছে। বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সসীমায় ছাড় রয়েছে। 

অ্যাপ্লিকেশন ফি, কাদের জন্য কত টাকা ধার্য হয়েছে 

সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং মহিলা প্রার্থীদের কোনও অ্যাপ্লিকেশন বা প্রসেসিং ফি দিতে হবে না। 

যোগ্য প্রার্থীদের কীভাবে নির্বাচন করা হবে 

আবেদনকারীদের বেছে নেওয়া হবে তাঁদের মেধার ভিত্তিতে। মেধাতালিকা নির্মাণ করা হবে দশম শ্রেণি এবং আইটিআই পরীক্ষায় আবেদনকারী কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতে। দুটো পরীক্ষাকেই সমান গুরুত্ব দেওয়া হবে। প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে গোরক্ষপুরে। যাঁরা নির্বাচিত হবেন তাঁদের সঙ্গে রাখতে হবে অনলাইন আবেদনের একটি কপি। এছাড়াও মেডিক্যাল সার্টিফিকেট, চারটি পাসপোর্ট সাইজের ছবি, সমস্ত অরিজিনাল সার্টিফিকেট এবং অন্যান্য নথি। এইসব প্রমাণপত্রের মাধ্যমেই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। 

আরও পড়ুন- চাকরির সুযোগ ব্যাঙ্ক অফ বরোদায়, কোন কোন পদে হবে নিয়োগ? শূন্যপদই বা কত? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: সাধারণ কোচিং, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, কীভাবে প্রস্তুতি নিয়ে UPSC ক্র্যাক করলেন IAS অফিসার তপস্যা?
সাধারণ কোচিং, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, কীভাবে প্রস্তুতি নিয়ে UPSC ক্র্যাক করলেন IAS অফিসার তপস্যা?
DRDO Paid Internship : ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা
ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা
PNB Recruitment : ৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
Success Story: ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget