এক্সপ্লোর

Recruitment News: সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে নিয়োগ, বেতন শুরু ১ লাখ ৪৪ হাজার থেকে- কোন পদে, কীভাবে আবেদন ?

SRFTI Job: কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে ডিরেক্টর পদে নিয়োগ চলছে। আগামী ৪ মার্চের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে আবেদনপত্র। কী যোগ্যতা, কত বেতন ? জেনে নিন।

SRFTI Job: কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে চাকরির সুযোগ। আকর্ষণীয় বেতন। ডিরেক্টর পদে নিয়োগ (Recruitment News) চলছে এই খ্যাতনামা সংস্থায়। ফিল্ম এবং টেলিভিশনের বিষয়ে কলকাতা এবং ভারতের মধ্যে অন্যতম প্রশিক্ষণ কেন্দ্র এই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে ডেপুটেশনে 'ডিরেক্টর' পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যদিও এই নিয়োগে চুক্তিভিত্তিক বিকল্পও রয়েছে।

কাজের দায়িত্ব

ডিরেক্টর পদে কর্মরত প্রার্থীকে অ্যাকাডেমিক এবং প্রশাসনিক দুই ধরনের কাজের দায়িত্বেই থাকবেন। ইনস্টিটিউটে যথাযথ প্রশাসন ও শিক্ষা-প্রশিক্ষণের নির্দেশনা দিতে হবে তাকে। SRFTI সোসাইটির সদস্য হিসেবে কাজ করবেন ডিরেক্টর। গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে যে সমস্ত কাজ অর্পণ করা হবে, সেই কাজও সম্পন্ন করতে হবে ডিরেক্টরকে।

শিক্ষাগত যোগ্যতা

ডেপুটেশনে 'ডিরেক্টর' পদে নির্বাচনের (Recruitment News) জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও নির্দিষ্ট ক্ষেত্রে প্রশাসনিক ও ব্যক্তিগত ইনপুট দেওয়ার ক্ষমতা থাকতে হবে-

  • কাহিনি, গান, চিত্রনাট্য লেখার দক্ষতা থাকতে হবে। ফিল্ম এবং টেলিভিশন দুটি মাধ্যমের জন্যেই এবিষয়ে দক্ষতা আবশ্যক।
  • ফিল্ম ও টিভি প্রোগ্রাম সম্পাদনার দক্ষতা থাকতে হবে।
  • ফিল্ম ও টিভি প্রোগ্রাম প্রোডাকশন করতে জানতে হবে।
  • পরিচালনার বিষয়ে জ্ঞান থাকতে হবে।

তবে চুক্তির ভিত্তিতে নিযুক্ত হওয়ার জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে এবং ফিল্ম বা ইলেকট্রনিক মিডিয়ায় ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে তিন বছর কোনও শিক্ষাপ্রতিষ্ঠান বা প্রশাসনিক দফতরে 'হেড' হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

ডেপুটেশনে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছরের কম। অন্যদিকে চুক্তির ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে জানানো হয়েছে ৩ বছরের চুক্তি হতে পারে যা ৬ বছর পর্যন্ত বাড়ানো হবে। আবার সর্বোচ্চ ৬০ বছরের সীমাও রয়েছে, তবে এর মধ্যে যে বিকল্প আগে আসবে সেটাই নির্ধারিত হবে।

বেতনক্রম

সপ্তম পে কমিশন অনুসারে পে লেভেল ১৪-তে বেতন পাবেন নির্বাচিত প্রার্থী যেখানে ন্যূনতম বেতন ১,৪৪,২০০ টাকা এবং SRFTI ক্যাম্পাসের মধ্যেই ডিরেক্টর পদে নির্বাচিত প্রার্থী বিনা ভাড়ায় থাকার ঘর পাবেন।

কীভাবে আবেদন

অনলাইনে কোনও আবেদন হবে না। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আবেদনের প্রোফর্মা ডাউনলোড করে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন – ৪ মার্চ ২০২৪। তবে যারা সংবাদপত্রের ২৮ অক্টোবর ২০২৩-এর বিজ্ঞাপন দেখে আবেদন আগেই করে ফেলেছেন, তাঁদের আর নতুন করে আবেদনপত্র পাঠাতে হবে না।

আরও পড়ুন: NEET UG 2024: পরীক্ষার দিন আগেই ঘোষিত, রেজিস্ট্রেশন শুরু হবে কবে নিট ২০২৪-এর ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
Success Story: বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা
বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা

ভিডিও

Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget