এক্সপ্লোর

Recruitment News: ভারতীয় ডাকবিভাগে ৫৩টি শূন্যপদে নিয়োগ, কোন বিভাগে ? কারাই বা যোগ্য ?

IPPB Recruitment: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কোনও প্রার্থী নির্বাচিত হলে এক্সিকিউটিভ (অ্যাসোসিয়েট কনসালট্যান্ট) পদের জন্য বার্ষিক ১০ লাখ টাকা বেতন পাবেন। নয়াদিল্লিতে হবে এই কাজের পোস্টিং।

IPPB Jobs: ভারতীয় ডাকবিভাগে এবারে ৫৩টি শূন্যপদে নিয়োগ হবে। এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (India Post Payments Bank Recruitment) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ৪৫ বছরের মধ্যে বয়স হলেই এই পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে। বেতন মিলবে বার্ষিক সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত। যদিও এটি কোনও স্থায়ী চাকরি নয়, চুক্তির ভিত্তিতেই হবে এই নিয়োগ। দেখে নিন কোন পদে কোন কোন বিভাগে নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক, কী যোগ্যতাই বা দরকার।

শূন্যপদ

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে (India Post Payments Bank Recruitment) মোট ৫৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। এগুলি সবই হল এক্সিকিউটিভ পোস্ট। এর মধ্যে তিনটি বিভাগ রয়েছে। এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, এক্সিকিউটিভ কনসালট্যান্ট এবং এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট। এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্টের জন্য শূন্যপদ আছে ২৮টি, এক্সিকিউটিভ কনসালট্যান্টের জন্য শূন্যপদ ২১ টি এবং এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্টের জন্য ৫টি শূন্যপদ রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে।

কাজের জায়গা

বেশিরভাগ ক্ষেত্রেই নয়াদিল্লিতে হবে এই কাজের পোস্টিং। তবে কিছুক্ষেত্রে পোস্ট অনুযায়ী চেন্নাইতেও কাজের জায়গা দেওয়া হতে পারে সংস্থার পক্ষ থেকে। কোন পদের জন্য কোথায় কাজ করতে হবে তা বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

বয়সসীমা

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে (India Post Payments Bank Recruitment) এক্সিকিউটিভ (অ্যাসোসিয়েট কনসালট্যান্ট) পদে কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২২ থেকে ৩০ বছরের মধ্যে। এক্সিকিউটিভ (কনসালট্যান্ট) পদে কাজের জন্য বয়সসীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। অন্যদিকে সিনিয়র কনসালট্যান্ট পদে কাজের জন্য আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছর।

বেতন কাঠামো

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কোনও প্রার্থী নির্বাচিত হলে এক্সিকিউটিভ (অ্যাসোসিয়েট কনসালট্যান্ট) পদের জন্য বার্ষিক ১০ লাখ টাকা বেতন পাবেন। অন্যদিকে কনসালট্যান্ট পদে কাজের জন্য বেতন পাবেন বার্ষিক ১৫ লাখ টাকা এবং সবশেষে সিনিয়র কনসালট্যান্ট পদের জন্য প্রার্থীর বেতন হবে বার্ষিক ২৫ লাখ টাকা।

কীভাবে প্রার্থী নির্বাচন হবে

এই পদের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউর মাধ্যমেই হবে বাছাই। তবে সংস্থা চাইলে গ্রুপ ডিসকাশন, অনলাইন টেস্ট বা অ্যাসেসমেন্ট আয়োজন করতে পারে। বাছাই করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ওয়েবসাইটে।

কাজের মেয়াদ

এই কাজ সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে। প্রাথমিকভাবে ২ বছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীকে তারপর তাঁর দক্ষতার উপর বিচার করে এই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ান হতে পারে।

আবেদনের ফি

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে আবেদনের জন্য প্রার্থীকে ৭৫০ টাকা (অসংরক্ষিত প্রার্থীদের জন্য) এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ১৫০ টাকা আবেদনের ফি হিসেবে জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ দিন

বিগত ৪ মে শুরু হয়েছে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া। এই পদের জন্য আবেদন চলবে আগামী ২৪ মে রাত ১১:৫৯ টা পর্যন্ত।

আরও পড়ুন: WBCHSE WB HS Results 2024: ৬০ শতাংশের প্রাপ্ত নম্বর ৬০ শতাংশের নিচে, কলেজে ভর্তি নিয়ে ঘনাচ্ছে আশঙ্কার মেঘ

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget