এক্সপ্লোর

WBCHSE WB HS Results 2024: ৬০ শতাংশের প্রাপ্ত নম্বর ৬০ শতাংশের নিচে, কলেজে ভর্তি নিয়ে ঘনাচ্ছে আশঙ্কার মেঘ

West Bengal HS Results 2024: উচ্চমাধ্যমিকে পাস ৯০ শতাংশ পরীক্ষার্থী। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন মাত্র ৮ হাজার ৩৩১ জন। ৬০ শতাংশের নীচে নম্বর পেয়েছেন প্রায় ৬০ শতাংশ পরীক্ষার্থী।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। ৫০০-র মধ্যে মাত্র ৪ নম্বর কম পেয়ে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস। ৯০ শতাংশ পরীক্ষার্থী পাস করলেও প্রায় ৬০ শতাংশের প্রাপ্ত নম্বর ৬০ শতাংশের নিচে। কলেজে ভর্তির ক্ষেত্রে কোনও সমস্যা হবে না তো? ফল ঘোষণার দিন থেকেই ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। যদিও আশ্বাস দিয়েছেন, সংসদ সভাপতি।

উচ্চমাধ্যমিকের ফলের খুঁটিনাটি: উচ্চমাধ্যমিকে পাস ৯০ শতাংশ পরীক্ষার্থী। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন মাত্র ৮ হাজার ৩৩১ জন। ৬০ শতাংশের নীচে নম্বর পেয়েছেন প্রায় ৬০ শতাংশ পরীক্ষার্থী। বুধবার প্রকাশিত হল ২০২৪-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল।  জেলাভিত্তিক পাশের হারের নিরিখে এবারও সেরা পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাসের হার ৯৫.৭৭%। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা, তৃতীয় পশ্চিম মেদিনীপুর। কলকাতা ৫ নম্বর স্থানে। এবছর উচ্চ মাধ্যমিকে ১৫টি জেলা থেকে প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৫৮ জন। ৫০০-র মধ্যে মাত্র ৪ নম্বর কম পেয়ে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের অভীক দাস।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী - এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০% বা তার বেশি নম্বর পেয়েছেন ৪০.৯২% পরীক্ষার্থী।  ৭০% বা তার বেশি নম্বর পেয়েছেন ২২.৩৩% ছাত্রছাত্রী। ৮.৪৭% পরীক্ষার্থী পেয়েছেন ৮০% বা তার বেশি নম্বর। অর্থাৎ, উচ্চমাধ্যমিকে ৯০ শতাংশ পাস করলেও প্রায় ৬০ শতাংশ পরীক্ষার্থীই নম্বর পেয়েছেন ৬০ শতাংশের নীচে। এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪। পাস করেছেন, ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। সব থেকে গুরুত্বপূর্ণ হল, এই বিশাল সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে ৯০% বা তার বেশি নম্বর পেয়েছেন মাত্র ১.২৩% পরীক্ষার্থী। সংখ্যার হিসেবে মাত্র ৮ হাজার ৩৩১ জন।


আগামী বছর থেকে উচ্চমাধ্যমিকে শুরু হচ্ছে সেমিস্টার। বছরে হবে ২টো করে পরীক্ষা। থাকবে পার্সেন্টাইল। তার আগে এই কম সংখ্যক পরীক্ষার্থীর বেশি নম্বর পাওয়া নিয়ে কী বলছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "পাস প্রচুর করুক, আমরা চাই। বিশাল সংখ্যক ছাত্র বেশি নম্বর পাবে এটা ঠিক নয়। আগামী দিনে সেমিস্টার হবে নম্বর বাড়বে। বর্তমানে অনলাইনে পার্সেন্টাইল দেখা যাচ্ছে। এরপর থেকে মার্কশিটেও পার্সেন্টাই



সোমবারই প্রকাশিত হয়েছে ISC-র ফল। রাজ্য়ে সম্ভাব্য় শীর্ষস্থানে ঠাকুরপুকুরের রীতিশা বাগচী। জোকা বিবেকানন্দ মিশনের কলা বিভাগের ছাত্রী রীতিশার বেস্ট অফ ফোরে, প্রাপ্ত নম্বর ৩৯৯। ৯০ শতাংশের ওপর নম্বর পেয়েছেন বহু পরীক্ষার্থী। এরপর প্রকাশিত হবে সিবিএসই দ্বাদশের ফল। সেখানে রাজ্যের উচ্চমাধ্যমিকে কম সংখ্যক ছাত্র-ছাত্রী বেশি নম্বর পাওয়ায় কলেজে ভর্তির ক্ষেত্রে কোনও সমস্যা হবে না তো? উচ্চ শিক্ষায় তৈরি হবে না তো কোনও সঙ্কট? দানা বাঁধছে আশঙ্কা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mamata Banerjee: প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ২৫টি প্রিলিমস ও ২০ বারের বেশি মেনস পরীক্ষায় ব্যর্থ, ৯ বছরের লড়াই শেষে এবার সরকারি আধিকারিক মহারাষ্ট্রের প্রাজক্তা
২৫টি প্রিলিমস ও ২০ বারের বেশি মেনস পরীক্ষায় ব্যর্থ, ৯ বছরের লড়াই শেষে এবার সরকারি আধিকারিক মহারাষ্ট্রের প্রাজক্তা
ICSE Exam: ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
Success Story: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?

ভিডিও

Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP
Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget