এক্সপ্লোর

Recruitment News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়োগ, কোন বিভাগে ? সাম্মানিক কত ?

Jadavpur University Jobs: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে এই গবেষণা প্রকল্পের (Jadavpur University JRF Recruitment)  কাজ হবে।

Jadavpur University JRF Recruitment:  গবেষণাধর্মী কাজে অংশ নিতে চান ? গবেষণা করার জন্য উপযুক্ত ফেলোশিপ আছে, সুযোগ খুঁজছেন ? যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার দেবে সেই সুযোগ। গবেষণাধর্মী কাজের সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। মূলত রাজ্যের সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধীনে হবে এই গবেষক নিয়োগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University JRF Recruitment) জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে এই প্রজেক্টে। স্তন ক্যান্সারের উপরে গবেষণা প্রকল্পে কাজে আগ্রহী হলে দেখে নিন কীভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতাই বা কী লাগবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই গবেষণা প্রকল্পটির কাজ হবে না। সল্টলেক ক্যাম্পাসে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে রাজ্যের সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধীনে এই গবেষণা প্রকল্পের (Jadavpur University JRF Recruitment)  কাজ হবে। প্রকল্পের নাম নির্ধারিত হয়েছে 'অ্যান এফপিজিএ বেসড সেমি অটোমেটেড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং সিস্টেম'। প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. শ্যামলী মিত্রের তত্ত্বাবধানে এই গবেষণা প্রকল্পটি করা হবে। এটি মূলত একটি রাজ্য সরকারের অধীনস্থ প্রকল্প। ফলে এই কাজের জন্য বেতন বা সাম্মানিকও দেবে রাজ্য সরকার।

এক্ষেত্রে একটিই মাত্র শূন্যপদ আছে গবেষণা প্রকল্পে (Jadavpur University JRF Recruitment), একজন গবেষককেই নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারী প্রার্থীকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন টেকনোলজি ইত্যাদি ডিগ্রি থাকতে হবে। এছাড়া ইমেজ ক্যাপচারিং, ডিপ লার্নিং, VLSI ডিজাইন, পাইথন, ম্যাটল্যাব প্রশিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এই গবেষণা প্রকল্পে কাজের জন্য নির্বাচিত প্রার্থীকে মাসিক ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

প্রাথমিকভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হবে প্রার্থীকে (Jadavpur University JRF Recruitment)। পরে তাঁর কাজের দক্ষতা বিচার করে সেই কাজের মেয়াদ বাড়ানো হবে। সাধারণত ২ বছর মেয়াদ থাকে জুনিয়র রিসার্চ ফেলোশিপের, পরে তা তিন সদস্যের একটি কমিটির সুপারিশে সিনিয়র রিসার্চ ফেলোশিপে বদলে যাবে।

প্রার্থী নির্বাচনের জন্য কোনও পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে প্রার্থী নিয়োগ। আগামী ৭ জুন শুক্রবার বেলা ১১টার সময় হবে এই ইন্টারভিউ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত হবে এই ইন্টারভিউ।

ইন্টারভিউ দিতে আসার সময় ৫০ টাকার বিনিময়ে একটি ফর্ম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে নিয়ে আসতে হবে সমস্ত তথ্য ও নথি সহ। ইন্টারভিউ দিতে আসার জন্য কোনও প্রার্থীকেই TA বা DA দেওয়া হবে না।   

আরও পড়ুন: NEET UG 2024: ডাক্তারিতে স্নাতকে ভর্তির পরীক্ষার আন্সার কি প্রকাশ্যে, রেজাল্ট কবে বেরোবে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget