এক্সপ্লোর

Job News: দশম-দ্বাদশ পাশেই চাকরির সুযোগ এই সংস্থায়, ২৯ হাজার থেকে শুরু বেতন- কত শূন্যপদ ?

UCIL Jobs : এই পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই দ্বাদশ উত্তীর্ণ হতে হবে এবং ডিজিএমএস থেকে একটি আনরেস্ট্রিক্টেড মাইনিং মেট যোগ্যতা থাকতে হবে।

UCIL Jobs: ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৮২টি শূন্যপদে করা হবে নিয়োগ। মাইনিং মেট পদের (Recruitment News) জন্যই করা হবে এই নিয়োগ। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের এই পদের জন্য আবেদন করতে হবে। ইউরেনিয়াম কর্পোরেশনের (UCIL Jobs) অফিসিয়াল ওয়েবসাইট www.ucil.gov.in থেকেই সমস্ত তথ্য বিশদে জানতে পারবেন আবেদনকারীরা।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই দ্বাদশ উত্তীর্ণ হতে হবে এবং ডিজিএমএস থেকে একটি আনরেস্ট্রিক্টেড মাইনিং মেট যোগ্যতা থাকতে হবে। এছাড়া ব্লাস্টার এবং ওয়াইন্ডিং ইঞ্জিনের ড্রাইভারের সার্টিফিকেট থাকা জরুরি। আর এই সমস্ত পদে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকা দরকার প্রার্থীদের। এই বিষয়ে আরও তথ্য জানতে নজর রাখতে হবে সংস্থার সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে।

বয়সসীমা কত রয়েছে

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় রয়েছে।

বেতন কত হবে

ইউরেনিয়াম কর্পোরেশন সংস্থায় নিয়োগের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের বেতন হবে মাসে ২৮,৭৯০ টাকা থেকে সর্বোচ্চ ৪৫,৪৮০ টাকার মধ্যে।

কীভাবে হবে নিয়োগ

এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিয়োগের জন্য প্রার্থীর একটি লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে। এভাবেই করা হবে নিয়োগ।

প্রার্থীদের আবেদনের জন্য ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা সম্পূর্ণরূপে পূরণ করে সংশ্লিষ্ট নথিসহ নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। নথিতে বা তথ্যে ভুল থাকলে ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের সময় ধরা পড়লে আবেদন বাতিল হতে পারে প্রার্থীর। এই চাকরি কোনো স্থায়ী চাকরি নয়, বরং চুক্তির ভিত্তিতে এক্ষেত্রে প্রার্থী নিয়োগ করা হবে। ঝাড়খণ্ডের সংস্থার সদর দফতরে ডাকযোগে আবেদন করতে হবে, আবেদনের মূল্য দিতে হবে ৫০০ টাকা। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Job News: রেলের এই চাকরির জন্য আবেদন করেছেন? আজই বন্ধ হচ্ছে আবেদনপত্র সংশোধনের সুযোগ

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget