এক্সপ্লোর

RRB RPF 2024: সাব ইনস্পেক্টর ও কনস্টেবল নিয়োগ হবে রেলে, সাড়ে ৪ হাজারেরও বেশি শূন্যপদ- কীভাবে আবেদন করবেন ?

RRB Recruitment 2024: রেলওয়েতে সাব ইন্সপেক্টর পদে এবং কনস্টেবল হিসেবে নিয়োগ হবে ৪৬৬০ জন। এর মধ্যে ৪৫২ জন সাব-ইনস্পেক্টর এবং বাকি ৪২০৮ জন কনস্টেবল নিয়োগ করা হবে।

Recruitment News:  রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সম্প্রতি দুটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয়ভাবেই হবে এই নিয়োগ। রেলওয়েতে (RRB RPF Recruitment 2024) সাব ইন্সপেক্টর পদে এবং কনস্টেবল হিসেবে নিয়োগ হবে ৪৬৬০ জন। এর মধ্যে ৪৫২ জন সাব-ইনস্পেক্টর এবং বাকি ৪২০৮ জন কনস্টেবল নিয়োগ করা হবে। এই নিয়োগ মূলত হবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের জন্য। আজ ১৫ এপ্রিল থেকেই শুরু হবে এই পদের জন্য আবেদনের প্রক্রিয়া। দেখে নিন কীভাবে আবেদন করবেন ? কী যোগ্যতাই বা লাগবে আবেদনের জন্য ?

আগামী ১৪ মে পর্যন্ত চলবে এই পদের আবেদন (RRB RPF Recruitment 2024)। আবেদন প্রক্রিয়া শেষ হলে ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত খোলা থাকবে একটি কারেকশন উইন্ডো যেখানে আবেদনকারীরা তাঁদের আবেদনের সময় ভুল থাকলে তা সংশোধন করে নিতে পারবেন।

বয়সসীমা

রেলের কনস্টেবল পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। এই বয়স গণনা করা হবে ১ জুলাই ২০২৪-এর হিসেবে। অন্যদিকে সাব ইনস্পেক্টর পদে (RRB RPF Recruitment 2024) নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২০-২৮ বছর বয়সের মধ্যে। এক্ষেত্রেও কাট অফ ডেট একই থাকছে। এক্ষেত্রে রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোভিড ১৯ মহামারীর জন্য বয়সসীমার ক্ষেত্রে ৩ বছরের ছাড় দেওয়া হবে। এছাড়া বয়সের উর্ধ্বসীমায় কেবলমাত্র সংরক্ষিত প্রার্থীরা ছাড় পাবেন।

কী যোগ্যতা লাগবে

কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রার্থীকে ন্যূনতম দশম শ্রেণি পর্যন্ত পাশ থাকতে হবে এবং সাব ইনস্পেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীর যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্টই বলা আছে যে সমস্ত প্রার্থীরা অন্তিম পরীক্ষা দিয়েছেন কিন্তু তাঁর ফলাফল আসেনি, তাঁরা এই পদে আবেদনের জন্য যোগ্য নয়।

আবেদনের ফি  

দুটি পদের জন্য একসঙ্গে আবেদন করলে আবেদনের ফি হিসেবে দিতে হবে ৫০০ টাকা। মহিলা, সংখ্যালঘু সম্প্রদায় এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফিতে ছাড় রয়েছে। জানা গিয়েছে, পরীক্ষায় বসার পর এই আবেদনের ফি'র কিছু অংশ আবার প্রার্থীকে ফিরিয়ে দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন

প্রত্যেক রাজ্য ও জেলার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে আবেদনের জন্য। নির্দিষ্ট সেই ওয়েবসাইটেই আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের। পশ্চিমবঙ্গের মধ্যে তিনটি জায়গার জন্য ওয়েবসাইট দেওয়া হয়েছে এই পদে আবেদনের- কলকাতা, মালদা এবং শিলিগুড়ি।

আরও পড়ুন: JEE Mains 2024: পেপার ১-এর আনসার কি প্রকাশ্যে, কবে বেরোবে JEE Mains-এর সেশন ২-এর ফলাফল ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির
ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির
Success Story: হাতে হাতকড়া, দু’বার জেল, ঘরে ছিল পরীক্ষার সব জিনিস, এরপর পুড়ে ছাই বাড়ি, তবু হার মানেননি , এবার হলেন DSP
হাতে হাতকড়া, দু’বার জেল, ঘরে ছিল পরীক্ষার সব জিনিস, এরপর পুড়ে ছাই বাড়ি, তবু হার মানেননি , এবার হলেন DSP
Success Story: ২৫টি প্রিলিমস ও ২০ বারের বেশি মেনস পরীক্ষায় ব্যর্থ, ৯ বছরের লড়াই শেষে এবার সরকারি আধিকারিক মহারাষ্ট্রের প্রাজক্তা
২৫টি প্রিলিমস ও ২০ বারের বেশি মেনস পরীক্ষায় ব্যর্থ, ৯ বছরের লড়াই শেষে এবার সরকারি আধিকারিক মহারাষ্ট্রের প্রাজক্তা
ICSE Exam: ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget