এক্সপ্লোর

SBI Exam Postponed: সংক্রমণের আশঙ্কা, পিছিয়ে গেল এসবিআই-এর ক্লার্ক নিয়োগের পরীক্ষা

সংক্রমণের আশঙ্কায় ব্যাঙ্কের প্রিলিম পরীক্ষা পিছিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। কবে পরীক্ষা হতে পারে জানতে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলেছে এসবিআই কর্তৃপক্ষ। সম্ভবত জুলাইতে ক্লার্ক নিয়োগের মেইন পরীক্ষাও পিছিয়ে যেতে পারে।

নয়াদিল্লি : কোভিডকালে সংক্রমণের আশঙ্কায় পিছিয়ে গেল এসবিআই-এর ক্লার্ক নিয়োগের প্রাথমিক পরীক্ষা। ইতিমধ্যেই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে পরীক্ষা পিছিয়ে দেওয়ার নোটিফিকেশন জারি হয়েছে। sbi.co.in-এ লগ ইন করলেই বিস্তারিত জানতে পারবেন পরীক্ষার্থীরা।

সোমবার এই বিষয়ে অফিশিয়াল নোটিস জারি করেছে এসবিআই কর্তৃপক্ষ। সেখানে জানানো হয়েছে, এখনই SBI ক্লার্কের প্রিলিম পরীক্ষা নেওয়া যাবে না। কোভিডের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। জুনেই SBI clerk preliminary recruitment examination 2021-এর প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী নোটিস জারি করবে তারা। 

ক্লার্ক নিয়োগের মাধ্যমে ব্যাঙ্কের জুনিয়র অ্যাসোসিয়েট পদে ৫২৩৭ জন নিয়োগ করার কথা এসবিআই-এর। জুনে প্রিলিমের পর সম্ভবত ৩০ জুলাই ব্যাঙ্কের মেইন পরীক্ষা হওয়ার কথা। মনে করা হচ্ছে, প্রিলিম পিছিয়ে যাওয়ায় এবার মেইন পরীক্ষাও পিছিয়ে যেতে পারে এসবিআই-এর। গত ২৭ এপ্রিল SBI clerk preliminary recruitment examination 2021-এর রেজিস্ট্রেশন শুরু হয়। গত ২৭ মে ছিল এই পরীক্ষায় আবেদনের শেষ দিন।

নতুন নোটিফিকেশন অনুযায়ী, এই পরীক্ষায় আবেদনকারীদের অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। পরীক্ষার বিষয়ে লেটেস্ট আপডেট পেতেই ওয়েবসাইট ফলো আপ করতে বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ক্ল্যারিকাল পদে ৫০০০ রেগুলার পোস্টে নিয়োগ করবে ব্যাঙ্ক। পাশাপাশি ২৩৭টি ফাঁকা পদেও হবে নিয়োগ। ব্যাঙ্কের কাস্টমার সাপোর্টের জন্য এই জুনিয়র অ্যাসোসিয়েটদের নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 

কেবল কোনও একটি রাজ্যের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। প্রিলিম, মেইন ছাড়াও স্থানীয় ভাষা সম্পর্কে পরীক্ষা নেবে এসবিআই। প্রিলিম, মেইনে উতরে গেলেও ল্যাঙ্গোয়েজ টেস্ট মাস্ট। স্থানীয় ভাষার পরীক্ষায় পাশ না করলে নিয়োগে আটকে যাবেন প্রার্থী। স্টেট ব্যাঙ্কের ক্লার্কের পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ২০-২৮ বছরের মধ্যে বয়স হতে হবে।

স্টেট ব্যাঙ্কের ক্লার্ক পদে নিযুক্ত হলে কর্মীর মাসিক বেতন হবে ২৯,০০০ টাকা। তবে এটা মুম্বইয়ের মতো মেট্রো শহরের ক্ষেত্রে প্রযোজ্য। এই বেতনের মধ্যেই ডিএ ও অন্যান্য অ্যালাউন্স দেওয়া থাকবে। জুনিয়র অ্যাসোসিয়েট ক্লারিক্যাল ক্যাডারদের জন্যই এই বেতন নির্ধারিত হয়েছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
NHPC Recruitment : দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
Success Story: Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Success Story: যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget