এক্সপ্লোর

SBI SCO Recruitment 2024: স্টেট ব্যাঙ্কের এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ আজই, আপনি করেছেন তো?

Jobs And Recruitments: প্রথমে ৪ অক্টোবর পর্যন্ত আবেদন করার সময়সীমা ছিল। পরে সেই মেয়াদ বাড়ানো হয়। একজন আবেদনকারী একটি পদের জন্যই আবেদন জানাতে পারবেন। মোট ১৪৯৭টি শূন্যপদ রয়েছে।

SBI SCO Recruitment 2024: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank of India) স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার (Specialist Cadre Officer) নিয়োগ হতে চলেছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে আজ, ১৪ অক্টোবর, ২০২৪ তারিখ। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। অতএব যাঁরা এখনও আবেদন করেননি, তাঁরা রেজিস্ট্রেশন করে ফেলুন। আগ্রহী এবং যোগ্য আবেদনকারীদের নিয়োগ করা হবে ডেপুটি ম্যানেজার (সিস্টেম) এবং অ্যাসিসট্যান্ট ম্যানেজার (সিস্টেম) পদে। এসবিআই- এর অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in/web/careers/ - এভাবে আবেদন জানানো যাবে। মোট ১৪৯৭টি শূন্যপদ রয়েছে। প্রথমে ৪ অক্টোবর পর্যন্ত আবেদন করার সময়সীমা ছিল। পরে সেই মেয়াদ বাড়ানো হয়। একজন আবেদনকারী একটি পদের জন্যই আবেদন জানাতে পারবেন। যদি একজন আবেদনকারী একাধিক পদের জন্য আবেদন করেন তাহলে সবশেষে তিনি যে পদের জন্য আবেদন করবেন সেটিই গ্রাহ্য হবে। ডেপুটি ম্যানেজার পদে 'অ্যানুয়াল সিটিসি' হবে প্রায় ২৫.৭৫ লক্ষ টাকা। অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদের জন্য 'অ্যানুয়াল সিটিসি' হবে প্রায় ১৮.৬৭ লক্ষ টাকা। 

অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীর জন্য কত টাকা ধার্য করা হয়েছে, দেখে নিন একনজরে 

জেনারেল, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৭৫০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের জন্য কোনও অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়নি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে। বাকি যাবতীয় তথ্য পাওয়া যাবে স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিয়োগের জন্য কীভাবে আবেদন করতে হবে দেখে নিন 

  • প্রথমে স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আবেদনকারীদের। 
  • হোমপেজে পাওয়া যাবে একটি কেরিয়ার লিঙ্ক। সেখানে ক্লিক করতে হবে। 
  • এরপর কম্পিউটার স্ক্রিনে নতুন পেজ খুলে যাবে আপনার সামনে। 
  • এবার দেখা যাবে SBI SCO লিঙ্ক, যেখানে অবশ্যই ক্লিক করতে হবে আবেদনকারীদের। 
  • এরপর ড্রপ-ডাউন বক্স খুলে যাবে যেখানে আবেদন করার অনলাইন লিঙ্ক পাওয়া যাবে। 
  • এই লিঙ্কে ক্লিক করে নিজেকে রেজিস্টার করতে হবে আবেদনকারীদের। 
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অ্যাপ্লিকেশন ফর্ম ভালভাবে পূরণ করতে হবে। 
  • যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। 
  • এবার জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। 
  • আর সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে ফর্ম ডাউনলোড করতে রাখতে হবে। 

আরও পড়ুন- আজই আবেদন করুন স্টাফ সিলেকশন কমিশনের 'জিডি কনস্টেবল' পদে চাকরির জন্য, হাতে আর নেই সময় 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

SBI Recruitment : স্টেট ব্যাঙ্কে AI, ডেটা অ্যানালিস্ট, টেকনোলজি পোস্ট হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, কীভাবে করতে পারবেন আবেদন ?
স্টেট ব্যাঙ্কে AI, ডেটা অ্যানালিস্ট, টেকনোলজি পোস্ট হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, কীভাবে করতে পারবেন আবেদন ?
Indian Coast Guard Jobs: কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ, আজই আবেদনের শেষ তারিখ, ইন্ডিয়ান কোস্ট গার্ড করছে নিয়োগ
কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ, আজই আবেদনের শেষ তারিখ, ইন্ডিয়ান কোস্ট গার্ড করছে নিয়োগ
UPSC Success Story: বাবা কৃষক, সংসারে আর্থিক অনটন, ছেলে চারবার ব্যর্থ হয়েও তবু হার মানেননি! আজ UPSC জয়
বাবা কৃষক, সংসারে আর্থিক অনটন, ছেলে চারবার ব্যর্থ হয়েও তবু হার মানেননি! আজ UPSC জয়
BHEL Recruitment : মাধ্যমিকের সঙ্গে এই সার্টিফিকেট থাকলেই সরকারি চাকরির সুযোগ, ৬৬০টি পদে হচ্ছে নিয়োগ
মাধ্যমিকের সঙ্গে এই সার্টিফিকেট থাকলেই সরকারি চাকরির সুযোগ, ৬৬০টি পদে হচ্ছে নিয়োগ

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget