এক্সপ্লোর

SBI SCO Recruitment 2024: স্টেট ব্যাঙ্কে নিয়োগ, আবেদনের শেষ তারিখ আসতে আর বেশি দেরি নেই

Jobs And Recruitments: স্পেশ্যাল ক্যাডার অফিসার হিসেবে এই ১৬টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। আগামী ২৪ জুলাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হতে চলেছে।

SBI SCO Recruitment 2024: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় হবে নিয়োগ। ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার পদে লোক নেবে এসবিআই। মোট শূন্যপদের সংখ্যা মাত্র ১৬টি। কিন্তু বেতনের মাত্রা যথেষ্ট উপরের দিকে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা sbi.co.in এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন অনলাইনে। আগামী ২৪ জুলাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হতে চলেছে। অর্থাৎ হাতে বাকি আর মাত্র ৭ দিন। তারপরেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। স্পেশ্যাল ক্যাডার অফিসার হিসেবে এই ১৬টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন 

১। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (আইএস অডিটর) - ২টি শূন্যপদ 

২। অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (আইএস অডিটর) - ৩টি শূন্যপদ 

৩। ম্যানেজার (আইএস অডিটর) - ৪টি শূন্যপদ 

৪। ডেপুটি ম্যানেজার (আইএস অডিটর) - ৭টি শূন্যপদ 

আবেদনকারীদের যোগ্যতা 

এসবিআই- এর এই চাকরির জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের BE / B. Tech ডিগ্রি থাকতে হবে। আবেদনকারী Information Technology / Computer Science/ Electronics / Electronics & Instrumentations যেকোনও একটি বিভাগে BE / B. Tech ডিগ্রি পেলেই এসবিআই- এর স্পেশ্যাল ক্যাডার অফিসার পদে যুক্ত হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাত্রা। এই ডিগ্রি না থাকলে আবেদন করা যাবে না। অভিজ্ঞ প্রার্থী না হলে অর্থাৎ আগে কাজের অভিজ্ঞতা না থাকলে এই পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে না। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে 

চুক্তিভিত্তিক পদের ক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের মধ্যে থেকে নাম শর্টলিস্ট করা হবে, তারপর তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে এবং সবশেষে হবে 'সিটিসি' নিয়ে দর কষাকষি। আর রেগুলার পদের ক্ষেত্রে নাম শর্টলিস্টের পরে শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে থাকবে ১০০ নম্বর। কত নম্বর পেলে একজন প্রার্থী উত্তীর্ণ হবে তা ঠিক করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। এই ইন্টারভিউ পর্বে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই বেশি থেকে কম এই ক্রমান্বয়ে সাজানো হবে মেধাতালিকা। 

অ্যাপ্লিকেশন ফি 

জেনারেল, আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি এবং ওবিসিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৭৫০ টাকা ধার্য হয়েছে যা নন-রিফান্ডেবল অর্থাৎ ফেরতযোগ্য নয়। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে কোনও অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়নি। অনলাইন মাধ্যমে টাকা জমা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। 

আরও পড়ুন- ভারতীয় ডাকবিভাগে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ, অনলাইনে কীভাবে আবেদন জানাবেন? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

UPSC Success Story: বাবাকে হারিয়ে দিনমজুরি, পুলিশে চাকরি করেও থামেননি—অষ্টমবারে UPSC-তে বাজিমাত
বাবাকে হারিয়ে দিনমজুরি, পুলিশে চাকরি করেও থামেননি—অষ্টমবারে UPSC-তে বাজিমাত
Indian Army Recruitment : ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget