এক্সপ্লোর

SBI SCO Recruitment 2024: স্টেট ব্যাঙ্কে চাকরির আবেদনের বাড়ল মেয়াদ, স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে হবে নিয়োগ

Jobs And Recruitments: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে। আগে ৪ অক্টোবর পর্যন্ত আবেদনের শেষ তারিখ ছিল। এখন করা যাবে ১৪ অক্টোবর পর্যন্ত।

SBI SCO Recruitment 2024: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State bank of India) স্পেশ্যালিস্ট ক্যাডেট অফিসার (SCO Officer) নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি করেছে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত এসবিআই এসসিও রিক্রুটমেন্ট ২০২৪ (SBI SCO Recruitment 2024) - এর জন্য রেজিস্ট্রেশন করা যাবে। আবেদনকারীরা ম্যানেজার স্তরের পদের জন্য এসবিআই- এর অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in - এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন। স্টেট ব্যাঙ্কের এই নিয়োগের মাধ্যমে ১৪৯৭টি শূন্যপদ পূরণ করা হবে। স্পেশ্যালিস্ট অফিসার পদে নিযুক্ত হবেন আবেদনকারীরা। আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় শেষদিন ছিল ৪ অক্টোবর। এখন তা বেড়ে হয়েছে ১৪ অক্টোবর। একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। যদি একটি পদের জন্য একাধিক আবেদন জমা দেওয়া হয় তাহলে শেষ আবেদন গ্রহণযোগ্য হবে। আর যদি অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া হয়, তা বাজেয়াপ্ত করা হবে। 

এসবিআই এসসিও ২০২৪ - নিয়োগের জন্য কীভাবে আবেদন জানাবেন, জেনে নিন সহজ কিছু পদ্ধতি 

  • প্রথমে স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আবেদনকারীদের। 
  • হোমপেজে পাওয়া যাবে একটি কেরিয়ার লিঙ্ক। সেখানে ক্লিক করতে হবে। 
  • এরপর কম্পিউটার স্ক্রিনে নতুন পেজ খুলে যাবে আপনার সামনে। 
  • এবার দেখা যাবে SBI SCO লিঙ্ক, যেখানে অবশ্যই ক্লিক করতে হবে আবেদনকারীদের। 
  • এরপর ড্রপ-ডাউন বক্স খুলে যাবে যেখানে আবেদন করার অনলাইন লিঙ্ক পাওয়া যাবে। 
  • এই লিঙ্কে ক্লিক করে নিজেকে রেজিস্টার করতে হবে আবেদনকারীদের। 
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অ্যাপ্লিকেশন ফর্ম ভালভাবে পূরণ করতে হবে। 
  • যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। 
  • এবার জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। 
  • আর সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে ফর্ম ডাউনলোড করতে রাখতে হবে। 

অ্যাপ্লিকেশন ফি 

জেনারেল, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৭৫০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের জন্য কোনও অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়নি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে। বাকি যাবতীয় তথ্য পাওয়া যাবে স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে। 

আরও পড়ুন- ৫ হাজার টাকা বৃত্তিতে ইন্টার্নশিপের সুযোগ প্রধানমন্ত্রীর এই স্কিমে, কীভাবে আবেদন করবেন ? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

UPSC Success Story: বাবাকে হারিয়ে দিনমজুরি, পুলিশে চাকরি করেও থামেননি—অষ্টমবারে UPSC-তে বাজিমাত
বাবাকে হারিয়ে দিনমজুরি, পুলিশে চাকরি করেও থামেননি—অষ্টমবারে UPSC-তে বাজিমাত
Indian Army Recruitment : ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget