এক্সপ্লোর

Odd-Even Formula: প্রতিদিন নয়, এবার স্কুলে জোড়-বিজোড়ে ক্লাস

Odd-Even Formula For Classes In School: দশম ও দ্বাদশের ক্লাস হবে সোমবার-বুধবার ও শুক্রবার। নবম ও একাদশের ক্লাস হবে মঙ্গল ও বৃহস্পতিতে। শনিবার কোনও ক্লাস নয়। 

কলকাতা: বহু দিন পর পুরনো ছন্দে ফিরেছে রাজ্যের স্কুলগুলি। দীর্ঘদিন পর আসতে পেরে খুশি পড়ুয়ারা। গত ১৬ নভেম্বর, মঙ্গলবার  থেকে নবম থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলে গিয়েছে স্কুলের দরজা।করোনাবিধি মেনেই চালু হয়েছে ক্লাস।দিন, মাস, বছর ঘুরে শেষমেশ খুলছে স্কুল। করোনাক্লিষ্ট ঘরবন্দি পড়ুয়ারা ফের পা রেখেছে শিক্ষাঙ্গণে। আপাতত শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস।

এরইমধ্যে জানানো হয়েছে যে, এবার থেকে প্রতিদিন নয়, এবার স্কুলে জোড়-বিজোড়ে ক্লাস হবে। দশম ও দ্বাদশের ক্লাস হবে সোমবার-বুধবার ও শুক্রবার। নবম ও একাদশের ক্লাস হবে মঙ্গল ও বৃহস্পতিতে। শনিবার কোনও ক্লাস নয়।  সকাল ১০.৫০ থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত থাকছে ক্লাসের সময়সীমা। পাহাড়ি অঞ্চলে সাড়ে নয়টা থেকে তিনটে পর্যন্ত। 

এর আগে স্কুল পুণরায় খোলার পর  প্রতিদিনই ক্লাস হত। তবে সময় আলাদা ছিল।  সাড়ে নয়টা থেকে সাড়ে চারটে পর্যন্ত  ছিল সময়সীমা। এতে শিক্ষকরা প্রশ্ন তুলেছিলেন, এতক্ষণ পড়ুয়াদের ক্লাসে রাখার অর্থ কী! এর পরই ক্লাস নিয়ে সিদ্ধান্তের আমূল বদল ঘটানো হল। কিছুক্ষণ আগে মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  সপ্তাহে জোড় ও বিজোড় ভিত্তিতে ক্লাস হবে। তিন দিন করে ক্লাস হবে নবম ও একাদশ এবং দশম ও দ্বাদশের। শনিবার ক্লাস হবে না। ওই দিনটি পর্যালোচনার জন্য রাখা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক সৌগত বসু বলেছেন, এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে বাস্তবিক পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছে স্কুল আওয়ার এখনও এতটা সময় না রেখে আরেকটু সংক্ষিপ্ত করার প্রয়োজন ছিল। তাহলে পড়ুয়ারা অনেক স্বচ্ছন্দে এই স্কুল আওয়ারে ক্লাস করতে পারত।

এএসএইচএইচের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেছেন, আরেকটু সময় নিয়ে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলে ভাল হত। 

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, শিক্ষা দফতরের শুভ বুদ্ধির উদয় হয়েছে। সিদ্ধান্ত নিয়েছে সময়টা কমিয়ে অল্টারনেট ডে-তে ক্লাস করাবে। শনিবার হচ্ছে ফিডব্যাক ক্লাস। সাধুবাদ যোগ্য সিদ্ধান্ত।

সরকারি সূত্রে খবর, বিষয়টি নিয়ে শুক্রবারই পর্যালোচনা হয়। পড়ুয়াদের ওপর চাপ কমাতে এবং সুষ্ঠুভাবে ক্লাস সম্পন্ন করতে দিল্লির জোড়-বিজোড় ফর্মুলায় স্কুল চালুর বিজ্ঞপ্তি দেয় পর্ষদ।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

WBSSE: রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'আফ্রিকা' কবিতাটি বাদ সিলেবাস থেকে, অন্তর্ভুক্ত করা হচ্ছে 'শিবাজী উৎসব'
DRDO Internship : DRDO-তে পেইড ইন্টার্নশিপের সুযোগ, ৩০ জনকে নেওয়া হবে, কারা করতে পারবেন আবেদন ?
DRDO-তে পেইড ইন্টার্নশিপের সুযোগ, ৩০ জনকে নেওয়া হবে, কারা করতে পারবেন আবেদন ?
SAIL IISCO Recruitment : বার্নপুরে শিক্ষানবীশ নেবে SAIL, ২০০ জন হবে নিয়োগ, কারা যোগ্য ?
বার্নপুরে শিক্ষানবীশ নেবে SAIL, ২০০ জন হবে নিয়োগ, কারা যোগ্য ?
WBBSE: অষ্টম শ্রেণির বই থেকে বাদ 'কন্যাশ্রী', 'সিঙ্গুর' আন্দোলন, থাকছে না পানি, আব্বা, আম্মুর মত শব্দ
অষ্টম শ্রেণির বই থেকে বাদ 'কন্যাশ্রী', 'সিঙ্গুর' আন্দোলন, থাকছে না পানি, আব্বা, আম্মুর মত শব্দ

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget