এক্সপ্লোর

Heatwave Alert: প্রবলে গরমে নাজেহাল পড়ুয়ারা, স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের

School Close: কোনও রাজ্যে বাড়ানো হল গরমের ছুটি, কোথাও আবার রাতারাতি স্কুল বন্ধ রাখার নির্দেশিকা জারি।

নয়াদিল্লি: দেশে ঢুকেছে বর্ষা (Monsoon Update)। কিন্তু তাতেও মেলেনি স্বস্তি। তীব্র দহনে (Heatwave Alert) পুড়ছে একধিক রাজ্য। ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড গড়ে দিল্লিতে পারদ সেঞ্চুরি হাঁকিয়েছে। পিছিয়ে নেই অন্যান্য রাজ্যও। দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি। এই আবহে পড়ুয়াদের স্বার্থে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য। 

বিহার: প্রবল গরমে বিহারে ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছে একাধিক পড়ুয়া। তাই সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। মুখ্য সচিবের সহ প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত বলেই জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। 

রাজস্থান: নির্ধারিত সময়ের আগেই স্কুলে গরমের ছুটি ঘোষণা করেছে রাজস্থান সরকার। গত ১৭ মে থেকে গরমের ছুটি শুরু হয়েছে সেরাজ্যের স্কুলে। ছুটি থাকবে ৩০ জুন পর্যন্ত। তাপপ্রবাহের পরিস্থিতিতে আপাতত স্কুলের কোনও কার্যকলাপ বা অতিরিক্ত ক্লাস থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 

মধ্যপ্রদেশ: গরমের জেরে নাজেহাল অবস্থা মধ্যপ্রদেশবাসীর। কাহিল পড়ুয়ারাও। তাই গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩০ জুন পর্যন্ত ছুটি থাকবে মধ্যপ্রদেশের স্কুল। এর আগে ১৫ জুন পর্যন্ত ঘোষণা করা হয় গরমের ছুটি। 

উত্তরপ্রদেশ: তাপমাত্রা ঊর্ধ্বমুখী উত্তর ভারতের আরেক রাজ্য উত্তরপ্রদেশে। গরমের ছুটি চলবে ১৮ জুন পর্যন্ত। পড়ুয়াদের পঠনপাঠন যাতে সমস্যা না হয়, তাই বাড়ির কাজের উপর জোর দিচ্ছে স্কুলগুলি। 

দিল্লি: সাধারণত দিল্লির স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয় ১১ মে। গত সপ্তাহে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি পেরোতেই অন্যান্য স্কুলগুলিও বন্ধের নির্দেশ দেয় দিল্লি সরকার। তাপপ্রবাহের পরিস্থিতিতে দিল্লিতে স্কুল বন্ধ থাকবে ৫০ দিন। 

বুধবার দিল্লির মুঙ্গেশপুরে তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস। যার জেরে তাপপ্রবাহের লাল সতর্কতা ছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হয় বৃহস্পতিবারা। দিল্লিতে কমলা সতর্কতা জারি করে মৌসম ভবন। এদিকে গতকাল মধ্যরাত থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে এরাজ্যে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই রাত থেকে হচ্ছে বৃষ্টি। পাশাপাশি রেমালের প্রভাবে বৃষ্টি শুরু হচ্ছে উত্তরবঙ্গেও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Lok Sabha Election 2024 Phase 7: স্ট্রং রুমের নিরাপত্তায় বিশেষ নজর, শেষ দফায় মোতায়েন ৯৬৭ কোম্পানি বাহিনী

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget