এক্সপ্লোর

Lok Sabha Election 2024 Phase 7: স্ট্রং রুমের নিরাপত্তায় বিশেষ নজর, শেষ দফায় মোতায়েন ৯৬৭ কোম্পানি বাহিনী

Lok Sabha Election 2024: বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর এই ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে পয়লা জুন।

কলকাতা: ১ জুন সপ্তম দফার ভোট। শেষ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে ৯টি আসনে লড়াই করছেন একগুচ্ছ হেভিওয়েট প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাপস রায়, সৃজন ভট্টাচার্য সকলেই রয়েছেন সেই তালিকায়।

আগামীকাল শেষ দফায় নির্বাচন: শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন। বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর এই ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে পয়লা জুন। সপ্তম দফায় মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০ টি। এর মধ্যে ৩ হাজার ৭৪৮ টি টি বুথ স্পর্শকাতর। ৯৬৭ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে সপ্তম দফার নির্বাচনে। কুইক রেসপন্স টিম থাকবে মোট ১ হাজার ৯৫৮ টি। সপ্তম দফার নির্বাচনে মোতায়েন রাজ্য পুলিশের সংখ্যা ৩৩ হাজার ২৯৩। সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতায়। অশান্তি এড়াতে ৬০০ টি কুইক রেসপন্স টিম থাকবে শহরে। স্ট্রং রুমের নিরাপত্তাতেও বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন। মোট ১৩ হাজার পুলিশ মোতায়েন থাকছে স্ট্রং রুমের নিরাপত্তায়। ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে স্ট্রং রুমের বাইরে। স্ট্রং রুমের বাইরে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র পুলিশ ও লাঠিধারী পুলিশ।

দমদমে মোট বুথের সংখ্যা ১ হাজার ৭৯২। এর মধ্যে ৫৭২ টি বুথ স্পর্শকাতর। বারাসাত লোকসভা কেন্দ্রে ১ হাজার ৯৯১ টি বুথ রয়েছে। এর মধ্যে স্পর্শকাতর বুথ ২৭০ টি। এবারের নির্বাচনে এরাজ্যের অন্যতম বড় ইস্যু সন্দেশখালি। বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনেই রয়েছে এই বিধানসভা। এই লোকসভা কেন্দ্র স্পর্শকাতর বুথের সংখ্যাও চোখে পড়ার মতো। বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৮২। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১ হাজার ৯৬ টি। জয়নগরে মোট ১ হাজার ৮৭৯ টি বুথ রয়েছে। এর মধ্যে ৬৮৬ টি বুথ স্পর্শকাতর। মথুরাপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৯৮। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪২০ টি। ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ডায়মন্ড হারবারে ১ হাজার ৯৬১ টি বুথ রয়েছে। এর মধ্যে স্পর্শকাতর বুথ ১৯৮ টি। সপ্তম দফার ভোটে যাদবপুর লোকসভা কেন্দ্রের গুরুত্ব কম নয়। এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। তাঁকে হারাতে তরুণ মুখ সৃজন ভট্টাচার্যের ওপর ভরসা রেখেছে সিপিএম।যাদবপুরে মোট বুথের সংখ্যা ২ হাজার ১২০। তার মধ্যে ৩২৩ টি বুথ স্পর্শকাতর। এরাজ্যের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কলকাতা দক্ষিণ। এই কেন্দ্রের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ২ হাজার ৭৮ টি বুথ রয়েছে। ১১৭ টি বুথ স্পর্শকাতর। কলকাতা উত্তরে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৬৯ টি। এর মধ্যে স্পর্শকাতর বুথ ৬৬। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Lok Sabha Election 2024 Phase 7: রাজ্যে ৯ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, একনজরে সপ্তম দফার নির্বাচন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

BJP News: 'বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সনিয়া গান্ধী', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget