এক্সপ্লোর

SSC MTS Recruitment 2023: স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হচ্ছে দ্রুত, কবে পর্যন্ত রয়েছে সময়?

Jobs and Recruitments: যে প্রার্থীরা আবেদন করবেন তাঁরা ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করা থাকতে হবে। অথবা পরিচিত কোনও বোর্ডের অনুমোদনপ্রাপ্ত সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

SSC Recruitment 2023: সরকারি চাকরি (Government Job) খুঁজছে? হাতে রয়েছে সুবর্ণ সুযোগ। তবে বেশিদিন কিন্তু সময় নেই। স্টাফ সিলেকশ কমিশনের ২০২৩ নিয়োগের (SSC MTS Recruitment 2023) বিজ্ঞপ্তিতে মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) এবং হাবিলদার (CBIC & CBN) পদের কথা বলা হয়েছিল। অনলাইন রেজিস্ট্রেশন বর্তমানে চালু রয়েছে আগামী ২১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে আগ্রহীদের। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ssc.nic.in এখানে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। সম্প্রতি একটি নোটিফিকেশনে এসএসসি- র তরফে জানানো হয়েছে প্রার্থীরা যেন শেষ দিনের অপেক্ষায় না থেকে আগেই আবেদন জমা দিয়ে দেন কারণ শেষ দিন যা রয়েছে অর্থাৎ ২১ জুলাই তার থেকে আর বাড়ানো হবে না। রেজিস্ট্রেশন উইন্ডো বন্ধ হওয়ার পর প্রার্থীরা তাদের অ্যাপ্লিকেশন এডিট করতে পারবেন ২৬ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে। সেপ্টেম্বরে হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা।

কত শূন্যপদ রয়েছে 

মোট ১৫৫৮টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ১১৯৮টি শূন্যপদ রয়েছে এমটিএস বা মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফের জন্য। অন্যদিকে ৩৬০টি শূন্যপদ রয়েছে হাবিলদারদের জন্য।

কীভাবে নিয়োগ করা হবে অর্থাৎ নিয়োগ পদ্ধতি 

এসএসসি রিক্রুটমেন্ট ২০২৩- এর অফিশিয়াল নোটিফিকেশন অনুসারে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ফিজিক্যাল এফিশিয়েন্সি বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ শারীরিক পরীক্ষা- এই দুইয়ের মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে প্রার্থী বাছাই হয়ে গেলে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিশদে জানানো হবে এসএসসি-র তরফে। 

বয়সসীমা

এমটিএস পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর হওয়া প্রয়োজন। অন্যদিকে হাবিলদারদের ক্ষেত্রে CBIC এবং CBN- দুটো পরীক্ষা হবে। সেক্ষেত্রে যাঁরা CBN- এর জন্য আবেদন করবেন তাঁদের নূন্যতম বয়স ২৫ বছর হতে হবে। আর যাঁরা CBIC- জন্য আবেদন করবেন তাঁদের ক্ষেত্রে নূন্যতম বয়স ২৭ বছর হওয়া প্রয়োজন। 

শিক্ষাগত যোগ্যতা

যে প্রার্থীরা আবেদন করবেন তাঁরা ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করা থাকতে হবে। অথবা পরিচিত কোনও বোর্ডের অনুমোদনপ্রাপ্ত সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অ্যাপ্লিকেশন বা আবেদন জমা দেওয়ার ফি

১০০ টাকা দিতে হবে আবেদনকারীদের। ছাড় পাবেন ST/SC/PwBD/অবসরপ্রাপ্ত কর্মী এবং মহিলারা। অনলাইনের মাধ্যমে ফি জমা দিতে হবে। অথবা স্টেট ব্যাঙ্কের শাখায় এসবিআই চালানের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। 

আরও পড়ুন- দ্বাদশ ফেলের পরও বজায় আত্মবিশ্বাস, IPS অফিসার মনোজ শর্মার হার না মানা লড়াই

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget