এক্সপ্লোর

Manoj Sharma IPS: দ্বাদশ ফেলের পরও বজায় আত্মবিশ্বাস, IPS অফিসার মনোজ শর্মার হার না মানা লড়াই

তবে যাত্রাপথটা এতটা সহজ মোটেই ছিল না। মধ্যপ্রদেশের মোরেনা জেলার বাসিন্দা মনোজ শর্মা। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান।

নয়াদিল্লি: ছোট থেকেই স্বপ্ন ছিল IAS অফিসার হওয়ার। কিন্তু স্কুল জীবনেই একের পর এক যতিচিহ্ন বসতে থাকে সেই স্বপ্নে। প্রথমে নবম দশমে থার্ড ডিভিশন তারপর দ্বাদশে ফেল। তবে হারায়নি আত্মবিশ্বাস। নিজের উপর বিশ্বাস অন্ধকারের শেষে আলোর দেখা মিলবে নিশ্চয়ই। একের পর এক বাধা পেরিয়ে আজ সফল IPS অফিসার মনোজ শর্মা।

কেমন ছিল IPS অফিসার হওয়ার পথটা?

তবে যাত্রাপথটা এতটা সহজ মোটেই ছিল না। মধ্যপ্রদেশের মোরেনা জেলার বাসিন্দা মনোজ শর্মা। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। মাথার উপর ছিল না ছাদটাও। অদম্য জেদ আর হার না মানা লড়াইটাই ছিল সম্বল। সবটা ঠিকই চলছিল। কিন্তু হঠাৎই ছন্দপতন। নবম এবং দশম পরপর দুবার থার্ড ডিভিশনে পাস করেন তিনি। ঘুরে দাঁড়ানো তো হলোই না উল্টে দ্বাদশেও ফেল। একমাত্র হিন্দি ভাষাতেই পাশ করেছিলেন তিনি। 

একদিকে আর্থিক কষ্ট অন্যদিকে স্বপ্ন পূরণের লক্ষ্য। একের পর এক রাত কেটেছে ফুটপাতে। খরচ জোগানোর জন্য ভরসা ছিল অটো। নিজের খরচা চালাতে প্রতিদিন অটো চালাতেন তিনি। দিল্লির এক লাইব্রেরিতে কাজের সুযোগ পান এই দুঁদে আইপিএস অফিসার। সেখান থেকেই নানারকম বই পড়তে। যা জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি তো বটেই, UPSC-র লেখাপড়ার জন্যও বেশ সুবিধাজনক হয়েছিল। মনোজের বন্ধু অনুরাগ পাঠকের ‘টুয়েলফথ ফেল’ বইতে এই যাত্রার উল্লেখও করা আছে।

তবে জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল ওই অটো। মনোজ শর্মার অটো আটক করেছিল পুলিশ। অটো ছাড়াতে মহকুমা শাসকের অফিসে যান মনোজ। ওই সাক্ষাতের পর জীবনের মোড় ঘুরে যায়। অটো ছাড়ানো আলোচনার থেকে বেশি UPSC পরীক্ষা এবং তার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এরপর পরীক্ষায় বসার প্রস্তুতি শুরু। একবার, দুবার, তিনবার... কিন্তু কোনওভাবেই আসছিল না সাফল্য। অবশেষে ২০০৫ সালে চতুর্থবারের চেষ্টায় UPSC পাশ (AIR 121) করেন মনোজ শর্মা। জানা যায়, দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় একটি মেয়েকে ভাল লাগে মনোজের।  কিন্তু কিছুতেই ভাললাগার কথা বলে উঠতে পারছিলেন না। শেষ পর্যন্ত ভয় নিয়েই বলে ফেলেন। আর প্রেম নিবেদন করতে গিয়ে বলেছিলেন, “তোমার জন্য বদলে দিতে পারি এই দুনিয়া।’’ হাতে হাত রেখে মনোজের এই লড়াইয়ে পাশে ছিলেন শ্রদ্ধা। যিনি বর্তমানে মনোজের স্ত্রী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Vitamin D Deficiency: ক্লান্তি আসছে সহজেই? বাড়ছে হাড়ে ব্যথা? ভিটামিন ডি-এর ঘাটতি হচ্ছে না তো? কীভাবে বুঝবেন?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget