এক্সপ্লোর

SSC Recruitment 2023: স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, কোন কোন পদে হবে নিয়োগ? কত শূন্যপদ রয়েছে?

Government Service: মোট ১৫৫৮টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ১১৯৮টি শূন্যপদ রয়েছে এমটিএস বা মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফের জন্য। অন্যদিকে ৩৬০টি শূন্যপদ রয়েছে হাবিলদারদের জন্য।

SSC Recruitment 2023: সরকারি চাকরি পাওয়ার দারুণ সুযোগ। স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission) নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের নিয়োগ সংক্রান্ত এই নোটিফিকেশনে বলা হয়েছে স্টাফ সিলেকশনের মাধ্যমে এমটিএস (নন টেকনিক্যাল) এবং হাবিলদার পদে নিয়োগ করা হবে।

কত শূন্যপদ রয়েছে 

মোট ১৫৫৮টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ১১৯৮টি শূন্যপদ রয়েছে এমটিএস বা মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফের জন্য। অন্যদিকে ৩৬০টি শূন্যপদ রয়েছে হাবিলদারদের জন্য।

নূন্যতম বয়সসীমা 

এমটিএস পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর হওয়া প্রয়োজন। অন্যদিকে হাবিলদারদের ক্ষেত্রে CBIC এবং CBN- দুটো পরীক্ষা হবে। সেক্ষেত্রে যাঁরা CBN- এর জন্য আবেদন করবেন তাঁদের নূন্যতম বয়স ২৫ বছর হতে হবে। আর যাঁরা CBIC- জন্য আবেদন করবেন তাঁদের ক্ষেত্রে নূন্যতম বয়স ২৭ বছর হওয়া প্রয়োজন। 

কীভাবে নিয়োগ করা হবে অর্থাৎ নিয়োগ পদ্ধতি 

এসএসসি রিক্রুটমেন্ট ২০২৩- এর অফিশিয়াল নোটিফিকেশন অনুসারে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ফিজিক্যাল এফিশিয়েন্সি বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ শারীরিক পরীক্ষা- এই দুইয়ের মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে প্রার্থী বাছাই হয়ে গেলে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিশদে জানানো হবে এসএসসি-র তরফে। 

আবেদন পাঠানোর সময়সীমা

মাল্টি টাস্কিং নন-টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার পদে আবেদনের জন্য গত ৩০ জুন থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ২১ জুলাই অবধি। এরপরে আবেদনকারীরা ২৬ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র সংশোধন করতে পারবেন। সেপ্টেম্বর মাসে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে বলে শোনা গিয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা

যে প্রার্থীরা আবেদন করবেন তাঁরা ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করা থাকতে হবে। অথবা পরিচিত কোনও বোর্ডের অনুমোদনপ্রাপ্ত সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অ্যাপ্লিকেশন বা আবেদন জমা দেওয়ার ফি

১০০ টাকা দিতে হবে আবেদনকারীদের। ছাড় পাবেন ST/SC/PwBD/অবসরপ্রাপ্ত কর্মী এবং মহিলারা। অনলাইনের মাধ্যমে ফি জমা দিতে হবে। অথবা স্টেট ব্যাঙ্কের শাখায় এসবিআই চালানের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। 

কীভাবে আবেদন করা যাবে

এসএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ২১ জুলাই আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। তবে অনলাইন ফি জমা দেওয়া যাবে ২২ জুলাই পর্যন্ত। level 1 of the pay matrix- এই অনুসারে মাসিক বেতন পাবেন নির্বাচিত প্রার্থীরা। 

আরও পড়ুন- এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি হয়েছে ওষুধ! চলছে হিউম্যান ক্লিনিকাল ট্রায়াল

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ONGC Recruitment : তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget