এক্সপ্লোর

IAS Success Story: মেয়ে হওয়ায় খুশি ছিল না পরিবার, আজ সফল IAS সেই মুদি দোকানির মেয়ে শ্বেতা- কীভাবে সাফল্য এল ?

Success Story: তিন তিনবার ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শ্বেতা। ২০১৪ সালে প্রথমবার পরীক্ষা দিয়েই সারা দেশের মধ্যে ৪৯৭ র‍্যাঙ্ক অর্জন করে IRS হন শ্বেতা। তারপর ৩য়বারের চেষ্টায় IAS হন তিনি।

IAS Shweta Agarwal:  বহু বহু পরীক্ষার্থী ভারতে সবথেকে কঠিন পরীক্ষা ইউপিএসসির জন্য প্রস্তুতি নেন। প্রত্যেক বছর কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। কিন্তু তাঁর মধ্যে মাত্র কয়েক হাজার জনই উত্তীর্ণ হন। কঠিন পরিশ্রম এবং অনেক ত্যাগের মধ্য দিয়েই আসে এই সাফল্য। IAS কিংবা IPS-দের সাফল্যের কাহিনি শুনে অনেকেই অনুপ্রাণিত হন। আর সেই অনুপ্রেরণাই জাগিয়ে তুলেছেন IAS শ্বেতা আগরওয়াল (IAS Success Story)। কঠিন পরিশ্রম এবং সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত শ্বেতা (IAS Shweta Agarwal)।

পড়াশোনা, প্রস্তুতি

শ্বেতা আগরওয়ালের বাবা পেশায় ছিলেন একজন মুদি দোকানি। শ্বেতা যখন জন্মান, মেয়ে হয়েছে বলে খুব একটা খুশি ছিল না তাঁর পরিবার। কারণ শ্বেতার (IAS Shweta Agarwal) বাবা-মা চেয়েছিলেন যেন তাঁদের একটি ছেলে হয়। কিন্তু তারপরেও তাঁদের মেয়েকে সবথেকে ভাল শিক্ষায় শিক্ষিত করে তুলতে কার্পণ্য করেননি তাঁরা। ব্যান্ডেলে জোসেফ কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছেন শ্বেতা আগরওয়াল। তারপর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক উত্তীর্ণ হন শ্বেতা। মুদির দোকান চালিয়েই মেয়ের পড়াশোনার খরচ জোগাতেন তাঁর বাবা।

স্কুলের বেতন দেওয়ার সামর্থ্য ছিল না

হুগলির ভদ্রেশ্বরে বড় হয়ে উঠেছেন শ্বেতা আগরওয়াল। অর্থনীতিতে স্নাতক হওয়ার পরে এমবিএ করেন শ্বেতা। তারপর একটি বহুজাতিক সংস্থায় কাজ পান তিনি। কিন্তু সেই কাজও ছেড়ে দেন শ্বেতা, শুরু করেন ইউপিএসসির প্রস্তুতি। স্কুলে পড়ার সময় তাঁর বাবার আর্থিক অবস্থা মোটেই ভাল ছিল না। খুব কষ্ট করে দিনমজুরি করে, আত্মীয়-স্বজনদের দেওয়া পয়সা একত্রে জমিয়ে এক মাসের স্কুলের বেতন দিতেন তাঁর বাবা। পরিবারের কেউ চাননি তিনি পড়াশোনা করুন। ফলে সকলের বিরুদ্ধে গিয়েই তাঁর বাবা-মা পড়াশোনায় সাহায্য করেছেন শ্বেতাকে। ৭-৮ বছর বয়সেই তিনি বুঝেছিলেন একমাত্র পড়াশোনায় (IAS Shweta Agarwal) ভাল ফল করলেই তিনি আরও পড়াশোনা করতে পারবেন, পরিবারের কাছে নিজেকে প্রমাণ করতে পারবেন এবং বাবা-মায়ের আর্থিক কষ্ট দূর করতে পারবেন।

তিনবার পরপর ইউপিএসসি উত্তীর্ণ হন শ্বেতা

তিন তিনবার ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শ্বেতা। ২০১৪ সালে প্রথমবার পরীক্ষা দিয়েই সারা দেশের মধ্যে ৪৯৭ র‍্যাঙ্ক অর্জন করে IRS হন শ্বেতা (IAS Shweta Agarwal)। কিন্তু তাঁর স্বপ্ন ছিল অন্য কিছু, একমাত্র লক্ষ্য ছিল IAS হওয়ার। এরপর দুবার আরও পরীক্ষা দেন তিনি। ২০১৫ সালের পরীক্ষাতেও উত্তীর্ণ হন শ্বেতা, সেবারে IPS হয়েছিলেন তিনি। সবশেষে ২০১৬ সালে তৃতীয়বারের চেষ্টায় ১৪১ র‍্যাঙ্ক করে সফল IAS হন শ্বেতা আগরওয়াল।

তথ্যসূত্র: সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের ওয়েবসাইট 

আরও পড়ুন: Job News: ইরকন ইন্টারন্যাশনালে অ্যাসিসট্যান্ট ম্যানেজার নেওয়া হবে, বেতন শুরু ৪০ হাজার থেকে- কারা যোগ্য ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Success Story: যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
IOCL Recruitment : ইন্ডিয়ান অয়েলে ৪০৯টি শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, আবেদনর শেষ দিন কবে ? 
ইন্ডিয়ান অয়েলে ৪০৯টি শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, আবেদনর শেষ দিন কবে ? 
Narendra Modi: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget