এক্সপ্লোর

IAS Success Story: UPSC-তে ৩৬ র‍্যাঙ্ক, IAS হয়ে দূর করেছেন মাফিয়ারাজ- অনুপ্রেরণা দেবে সোনিয়ার কাহিনি

IAS Sonia Meena: সোনিয়া মিনা (IAS Success Story) যিনি এখন মধ্যপ্রদেশ রাজ্যের ক্যাডারে কর্মরত, বিগত ১০ বছর ধরে এই পেশায় আছেন। আর তাঁর কর্মজীবনে সবথেকে বড় কাজ হল মধ্যপ্রদেশে মাফিয়ারাজের অবসান ঘটানো।

IAS Sonia Meena: রাজস্থানের মেয়ে সোনিয়া মিনার কাহিনি এখনকার দিনে সমস্ত ইউপিএসসি উৎসাহীদের জন্য সুপ্রযোজ্য। প্রথমবারের চেষ্টাতেই সারা দেশের মধ্যে ৩৬ র‍্যাঙ্ক (Success Story) নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন সোনিয়া এবং একজন আইএএস অফিসার (Sonia Meena) হিসেবে সাফল্য অর্জন করেন। সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সহস্র পরীক্ষার্থীর কাছে সোনিয়া মিনার সাফল্যের কাহিনি অনুপ্রেরণার উৎসার।

সোনিয়া মিনা (IAS Success Story) যিনি এখন মধ্যপ্রদেশ রাজ্যের ক্যাডারে কর্মরত, বিগত ১০ বছর ধরে এই পেশায় আছেন। আর তাঁর কর্মজীবনে সবথেকে বড় কাজ হল মধ্যপ্রদেশে মাফিয়ারাজের অবসান ঘটানো। মাফিয়া অর্জুন সিংয়ের বিরুদ্ধে সোনিয়ার পদক্ষেপ এখন সারা দেশের কাছে এক বড় দৃষ্টান্ত হয়ে রয়েছে। এখনও মধ্যপ্রদেশে আইএএস সোনিয়া মিনাকে বলা হয় মাফিয়ারাজের ধ্বংসকারক।

সোনিয়া মিনার প্রশাসনিক পদক্ষেপ অনেক সুচিন্তিত ও সুপরিকল্পিত এবং একইসঙ্গে খুবই কঠোর। ন্যায় ও সত্যের পক্ষেই তিনি সবসময় পাশে থেকেছেন। আর এই কারণে মাফিয়াদের প্রত্যেকেই সোনিয়া মিনাকে ভয় পেতেন। নিজে কখনও কোনও কাজে ভীত না হয়ে সোনিয়া মিনা নিজের কাজ সম্পূর্ণ প্যাশন ও ডেডিকেশনের সঙ্গে করে গিয়েছেন।

সমাজমাধ্যমে সোনিয়া মিনা খুবই সক্রিয় এবং সিভিল সার্ভিসের জন্য উৎসাহী প্রার্থীদের তিনি নানা সময় সাহায্য করে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন। তিনি পরবর্তী প্রজন্মকে শেখান যে কীভাবে কঠিন পরিশ্রমের মাধ্যমেই জীবনে সাফল্য লাভ সম্ভব। ১০ বছরের কর্মজীবনে বিভিন্ন উচ্চতর পদে কাজ করেছেন আইএএস সোনিয়া মিনা। এসডিএম, এডিএম এবং জেলা পঞ্চায়েতের সিইও হিসেবেও কাজ করেছেন সোনিয়া মিনা। ছাতরপুর জেলার রাজনগরের এসডিএম পদে, উমারিয়া অঞ্চলের এডিএম পদে কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি এখন ভোপাল মন্ত্রকে কাজ করছেন।

একজন মহিলা হয়েও কীভাবে নিজের স্বপ্নপূরণ করা যায়, কীভাবে নিজের লক্ষ্যে পৌঁছানো যায়, সোনিয়া মিনা তাঁর এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি যুবক-যুবতীদের কাছে একজন সাক্ষাৎ অনুপ্রেরণা, তিনি প্রমাণ করেছেন যে পৃথিবীতে কিছুই অসম্ভব নয় যদি আপনি সেই কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Recruitment News: রেল বিকাশ নিগমে কাজের সুযোগ, কোন পদে ? কীভাবে আবেদন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget