এক্সপ্লোর

Success Story: উট চরাতেন শৈশবে, পাটোয়ারির কাজ করে চলত সংসার- কীভাবে সফল IPS হলেন প্রেমসুখ ?

UPSC Success Story: রাজস্থানের বিকানীর জেলার রাইসার গ্রামে জন্ম ও বড় হয়ে ওঠা প্রেমসুখের। শৈশবে কঠিন দারিদ্র্যের মধ্যে জীবন কেটেছে তাঁর। কৃষিকাজ করে আর উট চরিয়ে তাঁর বাবা সংসার চালাতেন।

IPS Premsukh Delu: পেটের খিদে মেটানোর জন্য মানুষ কত কি না করে। আর এই দারিদ্র্য শৈশবকে গ্রাস করে ফেলে। আর সেভাবেই গ্রাস করেছিল এক আইপিএসের (IPS Success Story) জীবনকেও। তাঁর বাবা উট চরিয়ে অর্থ উপার্জন করতেন আর সেই সামান্য টাকাতেই চলত সংসার। আর সেভাবেই কেটেছে শৈশব আইপিএস প্রেমসুখ ডেলুর (Premsukh Delu)। পড়াশোনার পাশাপাশি মাঠে গরু চরিয়েও দিন কেটেছে তাঁর। কিন্তু জেদ ছিল অদম্য। তাই আর্থিক বাধা কাটিয়ে আজ সফল আইপিএস অফিসার প্রেমসুখ। পরিবারের আর্থিক অসচ্ছলতা একেবারে কাছ থেকে দেখেছেন প্রেমসুখ (Success Story)। আর নিজের কঠোর পরিশ্রম দিয়ে সেই প্রতিকূলতাকে জয় করেছেন তিনি।

রাজস্থানের বিকানীর জেলার রাইসার গ্রামে জন্ম ও বড় হয়ে ওঠা প্রেমসুখের। শৈশবে কঠিন দারিদ্র্যের মধ্যে জীবন কেটেছে তাঁর। কৃষিকাজ করে আর উট চরিয়ে তাঁর বাবা সংসার চালাতেন। দারিদ্র্য থাকলেও প্রেমসুখের চোখে স্বপ্ন ছিল একদিন সরকারি চাকরি করে এই আর্থিক টানাপোড়েনের মধ্য থেকে সংসারকে বের করে নিয়ে আসবেন। বাবা-মায়ের কষ্ট দূর করবেন তিনি। আর শুধু স্বপ্ন দেখা নয়, এই স্বপ্ন একদিন পূরণ করলেন তিনি। ছোটবেলায় পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে উট-গরু ইত্যাদি চরাতেন প্রেমসুখ। জানা যায়, তাঁর দিদি কখনও স্কুলেই যাননি। চাকরি পাওয়ার জন্য সারা দিন রাত এক করে পড়াশোনা করতেন তিনি।

হিসাবরক্ষকের কাজ পান

২০১০ সালে স্নাতক উত্তীর্ণ হন প্রেমসুখ ডেলু, সেই সময় পাটোয়ারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। সেটাই ছিল তাঁর প্রথম চাকরি। পড়াশোনা চালিয়ে যান, ইউপিএসসির প্রস্তুতি নিতে শুরু করেন। আর এই কঠিন পরীক্ষাতেও উত্তীর্ণ হন তিনি। দশম শ্রেণি পর্যন্ত একটি সরকারি স্কুলেই পড়াশোনা করেছেন তিনি। তারপর বিকানীরের গভর্নমেন্ট দুঙ্গার কলেজে ভর্তি হয়েছিলেন। স্নাতকোত্তরে ইতিহাসে স্বর্ণপদক পেয়েছেন তিনি। এরপরে ইউজিসি নেট পরীক্ষাতেও উত্তীর্ণ হন প্রেমসুখ ডেলু। ইতিহাসে জেআরএফ পান। পাটোয়ারীর কাজ করতে করতেই এই পরীক্ষায় পাশ করেন তিনি।

১৭০ র‍্যাঙ্ক পান ইউপিএসসিতে

৬ বছরে মোট ১২টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রেমসুখ। পাটোয়ারি হিসেবে কাজ শুরু করেন এবং রাজস্থানের গ্রাম সেবক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। রাজস্থান পুলিশের সাব ইনস্পেক্টরের পদ ছাড়াও সহকারী জেলার পদে কাজ করতেই বেশি পছন্দ করতেন তিনি। পরে প্রেমসুখ একজন স্কুল লেকচারার হিসেবেও কাজ করেছেন। ইউপিএসসি পরীক্ষায় সারা দেশের মধ্যে ১৭০ র‍্যাঙ্ক অর্জন করেছিলেন প্রেমসুখ ডেলু। এর মাধ্যমেই একজন সফল আইপিএস অফিসার হয়ে ওঠেন তিনি।

আরও পড়ুন: Success Story: কেরোসিনের আলোয় পড়েই সফল IAS, অভাব কাটিয়েও নজির গড়েছে অংশুমানের লড়াই

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget