এক্সপ্লোর

Success Story: পাথর ভাঙার কাজ করতেন, ধার করেই চলত সংসার- দারিদ্র্য পেরিয়ে কীভাবে সফল DSP সন্তোষ ?

Santosh Kumar Patel: মধ্যপ্রদেশের এক অখ্যাত গ্রামে দরিদ্র পরিবারে জন্ম হয় সন্তোষের। থাকতেন একটা ছোট্ট কুঁড়েঘরে, জীবনধারণের মৌলিক চাহিদাগুলিই তখন অপ্রতুল ছিল। তবু কীভাবে সফল ডিএসপি হলেন সন্তোষ ?

Santosh Kumar Patel: কথায় বলে সাফল্যের কোনও বিকল্প হয় না। যে সমস্ত মানুষ তাদের জীবনে নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে আসে, কিন্তু হাল না ছেড়ে লড়াই (Success Story) করে যায় তাদের কাছে সাফল্য অবধারিতভাবেই আসে। যে ক্ষেত্রে সুযোগ কম, প্রতিযোগী অনেক সেখানে কঠোর পরিশ্রম আর নিজের আত্মবলিদানের (Santosh Kumar Patel) মাধ্যমেই ভাগ্য বদলে যায় আর এভাবেই নিজের ভাগ্য নিজে বদলে ফেলেছেন সন্তোষ কুমার প্যাটেল। সমস্ত প্রতিকূলতা, সমস্ত দারিদ্র্যকে অতিক্রম করে সন্তোষ কুমার প্যাটেল ডিএসপি (DSP Santosh Kumar Patel) হয়েছেন। কীভাবে এল এই সাফল্য ?

মধ্যপ্রদেশের এক অখ্যাত গ্রামে দরিদ্র পরিবারে জন্ম হয় সন্তোষের। থাকতেন একটা ছোট্ট কুঁড়েঘরে, জীবনধারণের মৌলিক চাহিদাগুলিই তখন অপ্রতুল ছিল। কিন্তু শিক্ষার প্রতি পরম অনুরাগ ছিল তাঁর, ছিল নিজেকে বদলানোর বজ্রকঠিন ইচ্ছে। আর সেভাবেই নিজের লক্ষ্যে স্থির থেকে একজন পাথরভাঙা শ্রমিক থেকে সন্তোষ ক্রমে ক্রমে একজন সাব ডিভিশনাক অফিসার এবং পরে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের পদে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

সন্তোষ আর তার ভাই-বোনেরা একটাই কুঁড়েঘরে কষ্টে দিনযাপন করতেন। প্রায়দিনই সন্তোষের স্টাডি মেটেরিয়াল জলে ভিজে নষ্ট হয়ে যেত, বৃষ্টিতে ভিজে যেত। কেরোসিনের আলো ছাড়া পড়াশোনা করার অন্য কোনও উপায় ছিল না তাঁর। ধার করে আনা গমের রুটি, কোনওদিন একটু তরকারি এই খেয়েই দিন চলত তাঁর। ধার করেই চলত তাদের সংসার।

আর তাই ছোটবেলা থেকেই পরিবারকে আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য পাথরভাঙার কাজও করতে হয়েছে তাঁকে। আর সেই সময়েই তিনি বুঝতে পারেন একমাত্র পড়াশোনা করলেই তাদের এই দারিদ্র্য দূর হওয়া সম্ভব। পড়াশোনায় মেধাবী হওয়ার দরুণ পরীক্ষায় তিনি জেলার মধ্যে শীর্ষস্থান অধিকার করেন। তারপর শুরু হয় সরকারি চাকরির জন্য প্রস্তুতি। মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন এবং এই পরীক্ষা পাশ করেই পুলিশ সার্ভিসে যোগ দেন তিনি। ২০১৭ সালে সেই পরীক্ষায় পাশ করে ২০১৮-তে চাকরিতে যোগ দেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Recruitment News: ভারতীয় রেলে চাকরির সুযোগ, কোন পদে হবে নিয়োগ? শূন্যপদই বা কত?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget