এক্সপ্লোর

UCO ব্যাঙ্কে হবে নিয়োগ, ৫৩২টি পদে; কীভাবে করবেন আবেদন, দেখে নিন খুঁটিনাটি

কীভাবে আবেদন, কারা করতে পারবেন আবেদন। যাবতীয় খুঁটিনাটি জানা যাবে ব্যাঙ্কের অফিশিসাল ওয়েবসাইটের মাধ্যমে।

কলকাতা : দেশের অন্যতম প্রধান ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক (UCO ব্যাঙ্ক) শিক্ষানবিশ পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্ক মোট ৫৩২ জন শিক্ষানবিশ পদে প্রার্থী বাছাই করবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট uco.bank.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।

অনলাইন আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর, ২০২৫। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে, যাতে কোনও প্রযুক্তিগত সমস্যা বা দেরির কারণে আবেদন প্রক্রিয়া ব্যাহত না হয়।

এই শূন্যপদের বিস্তারিত বিবরণ

ব্যাঙ্ক সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য আলাদা পদের বিবরণ প্রকাশ করেছে। উদাহরণস্বরূপ, উত্তরপ্রদেশে সর্বাধিক ৮৬টি পদ, দিল্লিতে ৪২টি পদ, পশ্চিমবঙ্গে ৪৬টি পদ এবং তামিলনাড়ুতে ৫টি পদ নির্ধারিত রয়েছে। অন্যান্য রাজ্যগুলিতে পদের সংখ্যা রাজ্যের চাহিদা এবং ব্যাঙ্কের শাখাগুলির উপর নির্ভর করে স্থির করা হয়েছে।

প্রয়োজনীয় যোগ্যতা

শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য আবেদনকারীর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এই ডিগ্রি যে কোনও বিষয়ে হতে পারে। এছাড়াও আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের নির্বাচন অনলাইন পরীক্ষা এবং অন্যান্য মানদণ্ডের ভিত্তিতে করা হবে। পরীক্ষাটি মাল্টিপল চয়েস প্রকৃতির হবে এবং এতে মোট ১০০টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর থাকবে। পরীক্ষার সময়সীমা ৬০ মিনিট। নানা বিষয়ে প্রশ্ন আসবে। কোনও নেগেটিভ মার্কিং নেই।  

কত টাকা জমা দিতে হবে আবেদন ফি হিসেবে

আবেদন ফি প্রার্থীদের শ্রেণী অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। এসসি/এসটি প্রার্থীদের জন্য ফি শূন্য। শারীরিক প্রতিবন্ধী (PwD) ক্যাটেগরির প্রার্থীদেরকে ৪০০ টাকা + GST জমা দিতে হবে, যেখানে সাধারণ, ওবিসি এবং EWS প্রার্থীদের ৮০০ টাকা + GST দিতে হবে।

কীভাবে আবেদন করবেন

প্রথমত,UCO ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট uco.bank.in-এ যান। হোমপেজে ‘Apprentice Recruitment 2025’ লিঙ্কে ক্লিক করুন। নতুন আবেদনকারীরা প্রথমে রেজিস্ট্রেশন করুন এবং লগইন বিবরণ দেখে নিন। আবেদনের ফর্মে সমস্ত ব্যক্তিগত এবং শিক্ষাগত বিবরণ সঠিকভাবে পূরণ করুন। ছবি এবং স্বাক্ষর আপলোড করুন। আপনার শ্রেণী অনুযায়ী আবেদন ফি জমা দিন। ফর্ম জমা দেওয়ার পরে, এটির একটি প্রিন্ট আউট নিয়ে রাখুন।

আরও বিস্তারিত তথ্যাদির জন্য অবশ্যই uco.bank.in- অনুসরণ করুন। এবং নির্দেশমতো চলুন। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: সাধারণ কোচিং, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, কীভাবে প্রস্তুতি নিয়ে UPSC ক্র্যাক করলেন IAS অফিসার তপস্যা?
সাধারণ কোচিং, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, কীভাবে প্রস্তুতি নিয়ে UPSC ক্র্যাক করলেন IAS অফিসার তপস্যা?
DRDO Paid Internship : ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা
ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা
PNB Recruitment : ৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
Success Story: ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার
ভাই স্বপ্ন পূরণ করলেও দেখে যেতে পারেননি দাদা, দু'বার ব্যর্থ হয়েও সিভিল সার্ভিস ক্র্যাক অমিতের, হলেন IFS অফিসার

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget