এক্সপ্লোর

UGC: ২২টি ভাষায় তৈরি হবে ২২ হাজার বই, পড়ুয়াদের সমস্যা কাটাতে বড় উদ্যোগ ইউজিসির

ASMITA Project UGC: এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে 'প্রজেক্ট অস্মিতা' (Project ASMITA) অর্থাৎ যার পুরো নাম Augmenting Study Materials in Indian Languages through Translation and Academic Writing।

University Grant Commission: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির সিদ্ধান্ত অনুসারে এবার আগামী ৫ বছরের মধ্যে দেশের পড়ুয়াদের সুবিধার্থে তৈরি হবে ২২ হাজার বই। গতকাল মঙ্গলবারই এই সংক্রান্ত একটি নতুন প্রজেক্ট চালু করেছে ইউজিসি আর এই প্রজেক্টের অধীনেই দেশের মোট ২২টি আঞ্চলিক ভাষায় প্রচুর বই তৈরি করা হবে যাতে ঐ সমস্ত ভাষাভাষী ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশোনার জন্য সমস্ত রসদ মাতৃভাষায় পেতে পারে। কী করা হবে এই প্রজেক্টের অধীনে ?

এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে 'প্রজেক্ট অস্মিতা' (Project ASMITA) অর্থাৎ যার পুরো নাম Augmenting Study Materials in Indian Languages through Translation and Academic Writing। উচ্চ শিক্ষা মন্ত্রকের সচিব সঞ্জয় মূর্তি এই প্রকল্পটির উদ্বোধন করেন। মূলত ভারতীয় ভাষা সমিতি এবং ইউজিসির একটি যৌথ উদ্যোগ হতে চলেছে এই প্রকল্পটি। ভারতের শিক্ষাব্যবস্থায় ভারতীয় ভাষাসমূহকে সামনের সারিতে নিয়ে আসার জন্য কাজ করে থাকে এই ভারতীয় ভাষা সমিতি সংস্থা। ইউজিসির সঙ্গে যঊথ উদ্যোগে এবার এই প্রকল্পে কাজ করবে এই সমিতি।

উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্ত ভারতীয় ভাষায় বিভিন্ন ডিসিপ্লিনের মৌলিক বই লেখা এবং তাঁর অনুবাদের কাজ করবে এই প্রকল্প। একটা জোরদার ইকোসিস্টেম তৈরি করা হবে এর মাধ্যমে। ইউজিসি ভেবেছে আগামী ৫ বছরের মধ্যে ২২টি ভারতীয় ভাষার প্রতিটিতে এক হাজার বই প্রকাশ করার বিষয়ে অর্থাৎ ৫ বছরে মোট ২২ হাজার বই প্রকাশ করবে এই প্রকল্প। এমনটাই গতকাল জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার।

এই প্রকল্প পরিচালনা করার জন্য মোট ১৩টি নোডাল বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন এলাকার বিশ্ববিদ্যালয়ের সদস্যরাও এই কাজে যুক্ত থাকবেন। ইতিমধ্যেই ইউজিসি প্রতিটি ভাষায় বই লেখার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরি করেছে। এর মধ্যে রয়েছে নোডাল অফিসার চিহ্নিতকরণ, লেখক নির্বাচন, বইয়ের নামকরণ, বইয়ের বিষয় নির্বাচন, আনুষ্ঠানিক প্রকাশ, বই লিখন ও সম্পাদনা, পাণ্ডুলিপি জমা, বই পর্যালোচনা, প্লেজিয়ারিজম যাচাই করা ইত্যাদি কাজ করা হবে এই প্রকল্পের অধীনে। এর সঙ্গে করা হবে বইয়ের প্রুফ রিডিং, ডিজাইন এবং ই-পাবলিকেশন। এমনটাই জানিয়েছেন জগদীশ কুমার।

এর পাশাপাশি শিক্ষা মন্ত্রক তৈরি করেছে 'বহুভাষা শব্দকোশ' যেখানে ভারতের সমস্ত ভাষার পারস্পরিক অর্থ উল্লিখিত থাকবে। অর্থাৎ গুজরাতি কোনও শব্দের অর্থ জানা যাবে হিন্দি বা অসমিয়াতেও। ভারতীয় ভাষা সমিতির সহায়তায় এবং যৌথ উদ্যোগে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ এই উদ্যোগ পরিচালনা করবে।  

আরও পড়ুন: Success Story: IIT-তে পড়াশোনা, ৮৪ লাখের চাকরি ছেড়ে কাপড় ধোয়া শুরু- কীভাবে ১০০ কোটির সংস্থা গড়লেন অনুরভ ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget