এক্সপ্লোর

University Ranking in India : চার নম্বরে যাদবপুর, কেন্দ্রের র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে নেই কলকাতা বিশ্ববিদ্যালয়, শীর্ষে IIT মাদ্রাজ

Jadavpur University : এদিকে, কলেজস্তরের র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে সেন্ট জেভিয়ার্স, অষ্টমে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কেন্দ্রের র‍্যাঙ্কিংয়ে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। র‍্যাঙ্কিংয়ে সবার সেরা আইআইটি মাদ্রাজ (IIT Madras)। সবার সেরার তালিকায় ৭ নম্বরে রয়েছে খড়গপুর আইআইটি (Kharagpore IIT)। বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং স্তরেও দশ নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যদিও তালিকার প্রথম দশে নেই কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। এদিকে, কলেজস্তরের র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে সেন্ট জেভিয়ার্স (Saint Xaviers University), অষ্টমে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (National Institutional Ranking Framework) তথা NIRF-র র‍্যাঙ্কিং বা ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে একাধিক বিষয়ের ভিত্তিতে র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন বিভাগে যথেষ্ট ভাল পারফরম্যান্স বঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের। সবার সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় শীর্ষে রয়েছে আইআইটি মাদ্রাজ। যেখানে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। তিন, চার ও পাঁচ নম্বরে যথাক্রমে রয়েছে আইআইটি দিল্লি, মুম্বই ও কানপুর। সবার সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় সাত নম্বরে রয়েছে বাংলার আইআইটি খড়গপুর। যে তালিকায় প্রথম দশে স্থান হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়ের।

বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC Bengaluru), যে তালিকায় চার নম্বরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যে তালিকায় দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে রাজধানীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। এদিকে ইঞ্জিনিয়ারিং বিভাগে দশ নম্বরে রয়েছে যাদবপুর। সেই তালিকাতেও শীর্ষে রয়েছে আইআইটি মাদ্রাজ। যে তালিকায় ছ'নম্বরে রয়েছে আইআইটি খড়্গপুর। ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে আইআইএম কলকাতা রয়েছে চার নম্বরে। যে তালিকার শীর্ষে রয়েছে IIM আমদাবাদ।

আরও পড়ুন- বিদেশযাত্রার পথে বিমানবন্দরে আটকানো হল অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে

কলেজগুলির ভিত্তিতেও একটি ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। যে তালিকার শীর্ষে রয়েছে দিল্লির মীরান্ডা কলেজ। সেই তালিকাতেই পঞ্চম স্থানে সেন্ট জেভিয়ার্স ও অষ্টম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। সবমিলিয়ে সার্বিকভাবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ফলাফল আশাব্যাঞ্জক বলেই উঠে এসেছে রিপোর্টে।                                                                                    

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget