এক্সপ্লোর

Upper Primary: উচ্চ প্রাথমিকের প্রথম দফার কাউন্সেলিং শুরু এই দিন থেকে, বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC

Upper Primary Teacher Recruitment: পুজোর পরেই আগামী মাস অর্থাৎ নভেম্বর মাস থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। আজ ২৩ অক্টোবর বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

কলকাতা: জট কাটতে চলেছে এবার। উচ্চ প্রাথমিকের নিয়োগ স্থগিত ছিল বিগত ৮ বছর ধরে। এর আগে ২৫ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছিল উচ্চ প্রাথমিকের চূড়ান্ত প্যানেল। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তারও আগে দুবার মেধাতালিকা (Upper Primary Recruitment) প্রকাশ পেয়েছিল, কিন্তু দুর্নীতির অভিযোগে দুবারই মেধাতালিকা বাতিল হয়ে যায়। আদালতের নির্দেশে তৃতীয়বার মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (WBSSC) এবং তার ভিত্তিতে এবারে শুরু হবে প্রার্থীদের কাউন্সেলিং। কমিশন সূত্রে জানা গিয়েছিল যে পুজোর আগেই শুরু হবে কাউন্সেলিং, বাকি দফার কাউন্সেলিং হবে পুজোর পরে। কিন্তু তা ঘটেনি। পুজোর পরেই আগামী মাস অর্থাৎ নভেম্বর মাস থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। আজ ২৩ অক্টোবর বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

কাউন্সেলিং কবে থেকে শুরু

আজ ২৩ অক্টোবর স্কুল সার্ভিস কমিশন এই উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করেছে বিজ্ঞপ্তির মাধ্যমে। এর আগে ২৮ অগাস্ট কলকাতা উচ্চ আদালতের নির্দেশে ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের তৃতীয়বার চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন, ২৬ সেপ্টেম্বর প্রকাশিত সেই মেধাতালিকার ভিত্তিতেই এই কাউন্সেলিংয়ের দিন জানানো হয়েছে। বাংলা, ইংরেজি, পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, ইতিহাস, ভূগোল, সংস্কৃত বিষয়ের আলাদা আলাদা কাউন্সেলিংয়ের দিন জানানো হয়েছে এবং কোন বিষয়ের জন্য কতজন প্রার্থীকে ডাকা হবে তাও উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। সমস্ত নিয়োগই হবে বাংলা মাধ্যমের জন্য।

কবে কোন বিষয়ের কাউন্সেলিং

বিজ্ঞপ্তিতে তালিকা থেকে জানা যায় আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া। বাংলা ও ইংরেজির প্রার্থীদের কাউন্সেলিং চলবে ১১ নভেম্বর, ১৪ নভেম্বর ও ১৬ নভেম্বর তারিখে। পিওর সায়েন্স ও বায়োসায়েন্সের কাউন্সেলিং হবে ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৫ নভেম্বর। ইতিহাসের কাউন্সেলিং ধার্য হয়েছে আগামী ২৩ ও ২৫ নভেম্বর, সংস্কৃত ও ভূগোল বিষয়ের কাউন্সেলিং শুরু হবে আগামী মাসের ২৬ ও ২৭ তারিখে। কাউন্সেলিংয়ের দিন প্রত্যেক প্রার্থীকেই সকাল ৯টার মধ্যে রিপোর্ট করতে হবে আচার্য সদনে। প্রতিটি বিষয়ের জন্য কতজন করে প্রার্থী ডাকা হয়েছে তাও উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: NCERT: বিনামূল্যে নিতে পারবেন JEE, NEET-এর প্রস্তুতি, পড়ুয়াদের আরও সুবিধে দিল NCERT

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget