এক্সপ্লোর

UPSC Success Story: ইন্টারভিউয়ের আগে মাকে হারান অনিমেষ, UPSC-র দ্বিতীয় স্থান উৎসর্গ করলেন মাকেই

UPSC 2023 2nd Animesh Pradhan: ইন্টারভিউয়ের ঠিক আগে ক্যানসারে প্রয়াত হন মা। ভুগছিলেন অনেকদিন। অনিমেষ ভেবেছিলেন সফল হয়ে মাকে চমকে দেবেন।

UPSC 2023 2nd Animesh Pradhan: ক্লাস টুয়েলভে পড়াকালীন নিজের বাবাকে হারিয়েছিলেন অনিমেষ। তার পর থেকে মা ছিল একমাত্র সর্বক্ষণের সঙ্গী। ইউপিএসসি পরীক্ষায় সফল হওয়ার জন্য হাতে বেশি সময় ছিল না সে কথা আগেই বুঝতে পেরেছিলেন অনিমেষ । কারণ মা ভুগছিলেন দুরারোগ্য ক্যানসারে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়। ইউপিএসসি ইন্টারভিউয়ের জন্য তৈরি হতে হতেই মাকে হারান তিনি। ক্যানসারে প্রয়াত হন অনিমেষের মা। কিন্তু তার পরেই যেন আসল লড়াই শুরু হল। নিকটতম আত্মীয়কে হারানোর পরেও মন শক্ত করে ইউপিএসসির শেষ ধাপের প্রস্তুতি নেন অনিমেষ। ইন্টারভিউ দেন। রেজাল্ট বেরোনোর পর জানা গেল শীর্ষ স্থানাধিকারীদের তালিকায় দ্বিতীয় তিনিই। প্রথম চেষ্টাতেই !

ছোট থেকেই মেধাবী

ওড়িশার তালচেরের বাসিন্দা অনিমেষের কাহিনি একদিকে যেমন স্তব্ধ করে দেয়, অন্যদিকে বড় দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় — লড়াইয়ের। ২০২৩ সালের ইউপিএসসি পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, অনিমেষ প্রধান দ্বিতীয় স্থান অর্জন করেছেন। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের মায়ের প্রয়াত হওয়াথ কথা জানিয়েছেন অনিমেষ। তাঁর কথায়, মা আর বেশিদিন নেই সে কথা জানা ছিল। তাই যে করেই হোক, ইউপিএসসি পরীক্ষায় সফল হতে চেয়েছিলেন তিনি। সফল হয়ে মাকে গর্বিত করার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু ফল যেদিন প্রকাশিত হল, সেদিন তাঁর মা যাত্রা করেছেন পরলোকে। 

এত বিপর্যয় সত্ত্বেও

এত বিপর্যয় সত্ত্বেও কীভাবে প্রথম চেষ্টায় ইউপিএএসসি-তে দ্বিতীয় স্থান অর্জন করলেন অনিমেষ‌। এর উত্তরে ওই জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অধ্যাবসায় ও ধৈর্যের জোরেই তা সম্ভব হয়েছে‌। বিপর্যয় এসেছে, কিন্তু তা সত্ত্বেও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। 

কোনও কোচিং ছাড়াই

ইউপিএসসি পরীক্ষায় পাশ করার জন্য কোনও কোচিং নেননি অনিমেষ। নিজেই পড়েছেন। দিনে ৬-৭ ঘন্টা পড়াশোনা করতেন। তাঁর প্রাথমিক পড়াশোনা ওড়িশাতেই সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। ওড়িশার রাউরকেল্লার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বি টেক ডিগ্রি পাশ করেছেন অনিমেষ। এর পর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিফাইনারি ডিভিশনে চাকরি পান। সেখানে কাজ করতে করতেই পড়াশোনা চালিয়ে যান। চাপ ছিল, ছিল বিপর্যয়, তার পরেও মনোবল ভাঙ্গেনি, লড়াই করেই জয় সেরা স্থান অর্জন করেছেন অনিমেষ। 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - UPSC Success Story: প্রথম চেষ্টাতেই UPSC-তে তৃতীয় ২২ বছরের অনন্যা, কোন স্ট্র্যাটেজিতে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Narendra Modi: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
Success Story: সাধারণ কোচিং, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, কীভাবে প্রস্তুতি নিয়ে UPSC ক্র্যাক করলেন IAS অফিসার তপস্যা?
সাধারণ কোচিং, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, কীভাবে প্রস্তুতি নিয়ে UPSC ক্র্যাক করলেন IAS অফিসার তপস্যা?
DRDO Paid Internship : ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা
ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা
PNB Recruitment : ৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget