এক্সপ্লোর

UPSC Aspirant Story: ১০ বারের চেষ্টায় ৪ বার ইন্টারভিউ, তবুও UPSC-তে ব্যর্থ! কেন থামতে নারাজ কুণাল

UPSC Aspirant Viral Post Of 10 Attempts: কুণাল আর ভিরুলকর টানা ১০ বার UPSC দিয়েও পাশ করতে পারেন নি। এর মধ্যে ৬ বার মেইন এবং ৪ বার ইন্টারভিউ অতিক্রম করেও নির্বাচিত হননি।

UPSC Aspirant Viral Post Of 10 Attempts: এক-দুইবার নয়, টানা দশবার পরীক্ষা দিয়েছেন কুণাল আর ভিরুলকর। কিন্তু একবারের জন্যও ইউপিএসসি পাশ পরীক্ষার্থীদের তালিকায় তার নাম আসেনি। কখনও আটকে গিয়েছেন প্রিলিমিনারি রাউন্ডে। কখনও বা আটকে গিয়েছেন মেইনসে। কখনও আবার ইন্টারভিউ রাউন্ডে পৌঁছেও সফল প্রার্থী হিসেবে নির্বাচিত হননি কুণাল। মঙ্গলবার প্রকাশিত হয়েছে ইউপিএসসি পরীক্ষার ফলাফল। তাতে প্রথম হয়েছেন আদিত্য় শ্রীবাস্তব। দ্বিতীয় হয়েছেন অনিমেষ প্রধান ও তৃতীয় হয়েছেন ডোনুরু অনন্যা রেড্ডি। এই তিনজনের সাফল্যের মাঝেই ভাইরাল হয়েছে কুণালের এক্স হ্যান্ডেলের একটি পোস্ট।

কুণালের চেষ্টার ইতিবৃত্ত…

মোট দশবার ইউপিএসসি পরীক্ষায় বসেছেন কুণাল আর ভিরুলকর। এর মধ্য়ে ছয়বার মেইনস পর্যন্ত পৌঁছেও সব ধাপ অতিক্রম করতে পারেননি। আর চারবার ইন্টারভিউ অর্থাৎ চূড়ান্ত ধাপ পর্যন্ত গিয়েও তাঁকে ফিরে আসতে হয়। তাঁর নাম ওঠে না নির্বাচিত সফল প্রার্থীদের তালিকায়। চলতি বছরও তাই হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের নিয়ে যখন চূড়ান্ত হইচই সেই মুহূর্তেই এই পোস্ট। পোস্টে নিজের দুঃখের কথাই প্রকাশ করেছেন কুণাল। তবে পাশাপাশি এও জানিয়েছেন, তিনি হাল ছাড়ার পাত্র নন। তাঁর এই পোস্ট ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে লাখ লাখ নেটিজেনদের কাছে পৌঁছে যায় তাঁর অবিরাম চেষ্টার কাহিনি।

পেশায় ইউপিএসসি মেন্টর কুণাল

নিজে পাশ করতে না পারলেও অন্য আগ্রহী প্রার্থীদের জন্য দিনরাত খাটেন কুণাল। তাঁর এক্স হ্যান্ডেলের তথ্য অনুযায়ী, তিনি একজন ইউপিএসসি মেন্টর। অর্থাৎ ইউপিএসসি পরীক্ষার জন্য পড়ুয়াদের তৈরি করে দেন। ভিডিয়ো বানিয়ে ইউপিএসসি-র জন্য পড়ান কুণাল। তাঁর ইউপিএসসি প্রেম দেখা যায় তার প্রোফাইলেই। ইতিমধ্য়ে বেশ কয়েকবার যে পাবলিক সার্ভিস কমিশনের অফিস ঘুরে এসেছেন, তা জানান দিচ্ছে তার প্রোফাইলের ছবিগুলি।

নেটিজেনদের উৎসাহ দান

নেটিজেনরা অবশ্য তার এই চেষ্টার প্রশংসা করেছেন। আইএএস অফিসার অবনীশ শরণ তাঁর পোস্টের কমেন্টে এসে লেখেন, তোমার জন্য শুভকামনা রইল। আরও এক নেটিজেন এসে লেখেন, চেষ্টা চালিয়ে যাও। নিশ্চয়ই একদিন সফল হবে। কুণাল অবশ্য আশাবাদী। তিনি থামতে নারাজ। তাঁর কথায়, ভবিষ্যত কোন পথে এগোয় কে জানে…।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  NEET PG 2024: নিট পিজি ২০২৪-এর রেজিস্ট্রেশন শুরু এপ্রিলেই ? সম্ভাব্য তারিখ ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget