এক্সপ্লোর

UPSC EPFO PA Exam 2024: প্রকাশিত হল ইউপিএসসি ইপিএফও পিএ পরীক্ষার অ্যাডমিট কার্ড, কীভাবে ডাউনলোড করবেন?

UPSC EPFO PA Admit Card 2024: পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড দেখালে তবেই পরীক্ষা কেন্দ্রে ঢোকার এবং পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আবেদনকারীরা। অ্যাডমিট কার্ড না থাকলে পরীক্ষা দেওয়া যাবে না। 

UPSC EPFO PA Exam 2024: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি (UPSC) সম্প্রতি প্রকাশ করেছে ইপিএফও পার্সোনাল অ্যাসিসট্যান্ট এক্সামিনেশন ২০২৪ (UPSC EPFO PA Examination 2024) - এর হল টিকিট (Hall Ticket)। যাঁরা এই পরীক্ষা দেবেন বলে আবেদন করেছিলেন তাঁরা এই হল টিকিট অর্থাৎ অ্যাডমিট কার্ড (Admit Card) ডাউনলোড করতে পারবেন upsc.gov.in- এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে। আগামী ৭ জুলাই ইউপিএসসি ইপিএফও ২০২৪- এর পরীক্ষা হবে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত মোট ২ ঘণ্টার পরীক্ষা হবে। ই-অ্যাডমিট কার্ড ডাউনলোডের পর পরীক্ষার্থীদের যাবতীয় খুঁটিনাটি তথ্য খুঁটিয়ে দেখে নিতে বলা হয়েছে যাতে পরীক্ষা দিতে গিয়ে কোনও সমস্যায় পড়তে না হয় তাঁদের। যদি কোনও অসুবিধা থাকে অ্যাডমিট কার্ডে তাহলে ইউপিএসসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। সংশোধিত অ্যাডমিট কার্ড ইউপিএসসি- র তরফে দ্রুত ওয়েবসাইটে আপলোড করা হবে যাতে পরীক্ষার্থীরা তা ডাউনলোড করে নিতে পারেন পরীক্ষার আগেই। পরীক্ষার দিন কেন্দ্রে পৌঁছে এই ই-অ্যাডমিট কার্ড দেখালে তবেই পরীক্ষা কেন্দ্রে ঢোকার এবং পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আবেদনকারীরা। অ্যাডমিট কার্ড না থাকলে সেই পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। 

পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য 

  • অবজেকটিভ টাইপের প্রশ্ন থাকবে। মাল্টিপল চয়েজ অ্যানসার থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে পরীক্ষার্থীদের। সমস্ত প্রশ্নে সমান নম্বর থাকবে। 
  • ইউপিএসসি- র তরফে জানানো হয়েছে প্রশ্নপত্র থাকবে ইংরেজি এবং হিন্দি- এই দুই ভাষায়। 
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ওই প্রশ্নে মোট যত নম্বর রয়েছে তার এক তৃতীয়াংশ বাদ যাবে। 
  • কোনও প্রশ্নের উত্তর না দিলে তার জন্য কোনও পেনাল্টি নম্বর পাওয়া যাবে না। 
  • মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুসারে পরীক্ষার্থীদের নাম বাছাই করা হবে। 
  • পরবর্তীতে যে যেমন নম্বর পাবেন তার ভিত্তিতে স্কিল টেস্টের জন্য ডাকা হবে। 
  • যাঁরা এই স্কিল টেস্টে উত্তীর্ণ হবেন চূড়ান্ত পর্বে তাঁদেরকেই বেছে নেওয়া হবে। 

এবার দেখে নেওয়া যাক কীভাবে ডাউনলোড করবেন হল টিকিট অর্থাৎ অ্যাডমিট কার্ড 

  • প্রথমে ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইট upsconline.nic.in এখানে যেতে হবে। 
  • এরপর E-Admit Card for Personal Assistant in Employees’ Provident Fund Organisation, 2024' - এই লিঙ্কে ক্লিক করতে হবে। 
  • এবার দেখতে পাবেন UPSC EPFO Admit Card 2024 লিঙ্ক। সেখানে ক্লিক করতে হবে। 
  • লগ-ইন ক্রেডেন্সিয়াল দিয়ে আপনাকে লগ-ইন করতে হবে। এখানে লাগবে রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর। 
  • স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখতে পাবেন লগ-ইন করার পর। সেখানে সবকিছু ভালভাবে দেখে নিন। 
  • এবার ডাউনলোড করে নিন অ্যাডমিট কার্ড। সুবিধার জন্য প্রিন্ট আউট করেও রাখতে পারেন। 

আরও পড়ুন- খাদ্য দফতরে চাকরির সুযোগ, গ্রুপ এ ও গ্রুপ বি পদে হবে নিয়োগ- কী যোগ্যতা লাগবে ? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget