এক্সপ্লোর

UPSC Success Story: দিনমজুরের সন্তান! কোচিং ছাড়াই UPSC পাশ রাজস্থানের হেমন্তের

UPSC Preparation: পড়াশোনায় নানা স্তরে নানা বাধা অতিক্রম করতে হয়েছে তাঁকে। কিন্তু মুষড়ে পড়েননি। একাগ্রতায় উড়িয়েছেন সব সমস্য়া।

কলকাতা: পরিস্থিতি যতটাই প্রতিকূল হোক না কেন, সঙ্কল্প যদি স্থির থাকে তাহলে সাফল্য হাতের মুঠোয় আসবেই। এমন কথা আকছাড় শোনা যায়। মোটিভিশনাল স্পিচ-এর সময় অনেকসময়েই এই কথা বলা হয়। কিন্তু সত্যিই কি তাই? এমন সংশয় থাকলেও তা কেটে যাবে রাজস্থানের এক যুবকের লড়াইয়ের কথা শুনলে। তাঁর নাম হেমন্ত। দিনমজুরের সন্তান হেমন্ত ভাল দিনের মুখ দেখতে আঁকড়ে ধরেছিলেন পড়াশোনা। টিউশন বা কোচিং নেওয়ার সামর্থ্য ছিল না। নিজের একাগ্রতা আর টানা পড়াশোনাতেই মিলেছে সাফল্য়। দেশের অন্য়তম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা UPSC-তে (UPSC Success Story) সর্বভারতীয় স্তরে ৮৮৪ ব়্যাঙ্ক করেছেন তিনি।

দিন আনা দিন খাওয়া- পরিবারের সন্তান হেমন্ত। তাঁর বাবা পেশায় পুরোহিত। সামান্য কিছু যজমানের উপর নির্ভর করে অল্প আয়। হেমন্তের (Success Story) মা ১০০ দিনের প্রকল্পে দিনমজুরের কাজ করে সামান্য আয় করেন। তা দিয়েই সংসার চলে। DNA-প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিনের এই লড়াইয়ের মাধ্যমেই 'কালেক্টর' শব্দটির সঙ্গে পরিচয় হয় তাঁর। 

রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা হেমন্ত (Hemant)। সেখানেই স্কুলজীবন কেটেছে। তারপর কষ্ট করেই ভর্তি হয়েছিলেন কলেজে। কারণ তাঁর চোখে স্বপ্ন ছিল UPSC পাশ করার। অনিশ্চিত ভবিষ্যতের ঝুঁকি তাঁকে ভয় পাওয়াতে পারেনি। প্রথমবারের চেষ্টায় সফল হননি তিনি। কিন্তু ভেঙে না পড়ে আবার শুরু করেন প্রস্তুতি। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দ্বিতীয়বারের চেষ্টায় UPSC-তে সফল হন তিনি। সর্বভারতীয় স্তরে তার ব়্যাঙ্ক হয় ৮৮৪

রিপোর্ট অনুযায়ী, হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছিলেন তিনি। আলাদা করে ইংরেজি শেখার তেমন সুযোগ ছিল না। তাই প্রথমদিকে প্রস্তুতি নিয়ে নানা সমস্য়া হয়েছিল। UPSC-এর জন্য ইংরেজিতেও সড়গড় হওয়ার প্রয়োজন ছিল। সেই কারণেও তাঁকে অনেকটাই লড়াই করতে হয়েছে।  

একটি অনলাইন পোর্টালে সাক্ষাৎকার দেওয়ার সময় হেমন্ত জানিয়েছিলেন, কোচিং নেওয়ার জন্য, বই কেনার জন্য টাকা তাঁর কাছে ছিল না। কিন্তু নেটের সুবিধা পেয়েছিলেন। সেখানে ইন্টারনেটে থাকা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তিনি পড়াশোনা করেছেন। তাঁর পাশে ছিলেন বেশ কয়েকজন শুভানুধ্যায়ীও, জানিয়েছেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: তৃণমূলকে ভোট দেওয়ার ডাক মোদির! ভাইরাল পোস্ট আদৌও সত্যি তো?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget