এক্সপ্লোর

Success Story: সুনামি ঘর কেড়েছিল, দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী; জীবনের লড়াইয়ে হার না মেনে IAS, IPS এই দুই বোন

UPSC Success Story: তামিলনাড়ুর কুদ্দালোরে জন্ম ও বড় হয়ে ওঠা সুস্মিতা এবং ঐশ্বর্যের। শৈশব কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। সেভাবে স্বাচ্ছন্দ্য ছিল না পরিবারে। ২০০৪ সালে ভয়ানক সুনামি কেড়ে নেয় ঘর-বাড়ি।

UPSC Exam: কথায় বলে দারিদ্র্যের থেকে বড় শিক্ষক আর কেউ নেই। জীবনের কঠিনতম শিক্ষা দেয় এই দারিদ্র্য, ক্ষমতা আর অর্থের গুরুত্ব ভালভাবে বুঝতে সাহায্য করে আমাদের। তবে পায়ের তলার মাটি যদি দারিদ্র্য কেটে গেলে সরে যায় তাহলেই পতন। আর এই আদর্শই (UPSC Success Story) বয়ে চলেছেন দুই বোন। একসময় সুনামিতে ঘর ভেসে গিয়েছিল, গ্রাস করেছিল চরম দারিদ্র্য। তবু জীবনের কাছে হার মানেননি। লড়াই (UPSC Exam) করে আজ সফল আইএএস এবং আইপিএস তারা দুজনেই। আইপিএস সুস্মিতা রমামথন এবং আইএএস ঐশ্বর্য রমামথনের কাহিনি আপনাকেও অনুপ্রাণিত করবে।

তামিলনাড়ুর কুদ্দালোরে জন্ম ও বড় হয়ে ওঠা সুস্মিতা এবং ঐশ্বর্যের। শৈশব কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। সেভাবে স্বাচ্ছন্দ্য ছিল না পরিবারে। ২০০৪ সালে ভয়ানক সুনামিতে কেড়ে নেয় তাদের ঘর-বাড়ি, এক ধাক্কায় চোখের সামনে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায় তাদের। কিন্তু এত বিপদ প্রতিকূলতা সত্ত্বেও তারা হাল ছেড়ে দেননি। নজ্রকঠিন প্রতিজ্ঞার জেরে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। আইএএস এবং আইপিএস হওয়ার স্বপ্ন পূরণ করেছেন।

ঐশ্বর্য ও সুস্মিতার বাবা আর রমামথন একজন কাজুবাদাম চাষী ছিলেন। তাদের মা পরে সরকারি চাকরি পান এবং সেভাবেই দুই মেয়েকে বড় করে তোলেন। আর তিনিই মেয়েকে কালেক্টর হওয়ার প্রেরণা জোগাতেন। ২০১৭ সালে আন্না বিশ্ববিদ্যালয় থেকে ঐশ্বর্য ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেন, আর তারপর ২০১৮ সালে প্রথম চেষ্টাতেই ইউপিএসসিতে সারা দেশের মধ্যে ৬০৩ র‍্যাঙ্ক অধিকার করেন।

তিনি প্রথমে রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিসে যোগ দিয়েছিলেন, কিন্তু তার ইচ্ছে ছিল আইএএস হওয়ার, তাই ২০১৯ সালে আবার পরীক্ষা দেন তিনি। এরপরে তার ৪৭ র‍্যাঙ্ক আসে এবং তিনি সফল আইএএস হয়ে ওঠেন। তার বোন সুস্মিতাও কিছু কম যান না। মাত্র ২৪ বছর বয়সে তিনি আইপিএস অফিসার হন। তবে তার ক্ষেত্রে যাত্রাপথ সুগম ছিল না। পরপর ৫বারের চেষ্টায় সফল হন তিনি, ইউপিএসসিতে ২০২২ সালে ৫২৮ র‍্যাঙ্ক অর্জন করেন সুস্মিতা রমামথন।

এখন সুস্মিতা রমামথন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে কর্মরত দক্ষিণের কাঁকিণড়া জেলায়। আর তার দিদি ঐশ্বর্য রমামথন এখন তামিলনাড়ুর থুঠকুড়িতে অ্যাডিশনাল কালেক্টর ডেভেলপমেন্ট পদে কর্মরত।

আরও পড়ুন: India Post Recruitment: ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ; কতদিন পর্যন্ত চলবে আবেদন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget