এক্সপ্লোর

Madhyamik Examination 2023 : বেজে গেল মাধ্যমিকের দামামা, আজ থেকেই অ্যাডমিট কার্ড পাচ্ছে স্কুল, কবে অবধি করা যাবে সংশোধন?

WB Madhyamik Admit Card : ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে দেওয়া হবে অ্যাডমিট কার্ড।

কলকাতা : পরীক্ষার দামামা বেজে গিয়েছে। এখন চলছে কোমর বেঁধে পড়াশোনা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে আজ পর্যদ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হল। West Bengal Board of Secondary Education এর অফিস থেকে আজই অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে স্কুলগুলি। স্কুল-প্রধানরা সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প অফিস থেকে WBBSE মাধ্যমিকের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। নিয়মিত এবং প্রাইভেট (regular and private students) উভয় ধরনের শিক্ষার্থীদের জন্য প্রবেশপত্র দেওয়া হবে। শিক্ষার্থীরা ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুল থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। 
অ্যাডমিট কার্ড সংক্রান্ত কতগুলি জরুরি তথ্য জেনে নিন। 

  • ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে মাধ্যমিক পরীক্ষার্থীরা।
  • ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে দেওয়া হবে অ্যাডমিট কার্ড।
  • অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে।
  • সংশোধনের জন্য আবেদন করা যাবে ২০  ফেব্রুয়ারির মধ্যে। 

     WBBSE এর নোটিসে বলা হয়েছে,  ' মাধ্যমিক পরীক্ষা (Secondary Examination) 2023-এর প্রার্থীদের প্রবেশপত্র (নিয়মিত ও বহিরাগত) নিজ নিজ ক্যাম্প অফিসের মাধ্যমে বিতরণ করা হবে। ১৩ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বোর্ড দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা অবধি অ্যাডমিট কার্ড দেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রধান বা তার অনুমোদিত প্রতিনিধি নিজ নিজ ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন। পরীক্ষার্থীরা তাদের স্কুল থেকে  ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে"

    বিজ্ঞপ্তি অনুসারে,  WBBSE মাধ্যমিক প্রবেশপত্রে কোনও অসঙ্গতি পাওয়া গেলে, সংশ্লিষ্ট আঞ্চলিক কাউন্সিল অফিসগুলিকে ২০ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে লিখিতভাবে  জানাতে হবে। এই তারিখের পরে বোর্ড সংশোধনের অনুরোধ গ্রহণ করবে না।

    ২০২৩ সালের জন্য WBBSE  দশমের পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ, ২০২৩ পর্যন্ত চলবে।  সকাল ১১.৪৫ থেকে বিকাল ৩ টা পর্যন্ত পরীক্ষা হবে।  প্রথম ভাষা পত্র দিয়ে শুরু হবে এবং  ঐচ্ছিক  পত্র দিয়ে শেষ হবে।

    মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী

    • ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা
    • দ্বিতীয় ভাষার পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি
    • ২৫ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে
    • জীবনবিজ্ঞান পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি
    • ২ মার্চ হবে অঙ্ক পরীক্ষা
    • ৩ মার্চ ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে
    • ৪ মার্চ হবে ঐচ্ছিক পরীক্ষা।                         

      আরও পড়ুন : 
    •  মৃতের সংখ্যা ৩৫ হাজার ছুঁইছুঁই, গণকবরস্থানে সারি সারি দেহ

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget