এক্সপ্লোর

WB SET 2025: কলেজে পড়াতে চান ? ২৭ তম SET-এর আবেদন শুরু, পরীক্ষা কবে ? বিজ্ঞপ্তি জারি

WB SET 2025 Application Begins: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চলতি বছর ১৪ ডিসেম্বর রবিবার এই পরীক্ষা আয়োজিত হবে। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত চলবে এই পরীক্ষা।

WB SET Application: চলতি বছর কবে হতে চলেছে রাজ্য সেট ? কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল পরীক্ষার দিনক্ষণ। তবে এবার সেই পরীক্ষার আবেদনও শুরু হয়ে গেল আজ অর্থাৎ ১ অগাস্ট ২০২৫ থেকে। সম্প্রতি পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে এটি হতে চলেছে ২৭তম স্টেট এলিজিবিলিটি টেস্ট।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চলতি বছর ১৪ ডিসেম্বর রবিবার এই পরীক্ষা আয়োজিত হবে। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত চলবে এই পরীক্ষা। আজ ১ অগাস্ট থেকে এই রাজ্য সেটের আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সমস্ত আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ অগাস্ট রাত ১২ টার মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। বিজ্ঞপ্তিতেও এও জানানো হয়েছে যে ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র সংশোধনের সময়সীমা দেওয়া হবে। ৩১ তারিখের পরে আর কোনও আবেদন গৃহীত হবে না।

যে সমস্ত প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন তারাই কেবলমাত্র এই পরীক্ষায় বসতে পারবেন। তবে রাজ্য সেটের আবেদনের ক্ষেত্রে বয়সের কোনও উর্ধ্বসীমা রাখা হয়নি। সমস্ত বিষয়ে থাকে দুটি পেপার এবং দুটি আলাদা সেশনে এই দুটি পেপারের পরীক্ষা দিতে হয়। প্রথম পেপারটি থাকে জেনারেল পেপার যাতে থাকে ১০০ নম্বর, ৫০টি প্রশ্নের উত্তর দিতে হয়। আর দ্বিতীয় পেপারটি থাকে বিষয়ভিত্তিক, এতে থাকে ১০০টি প্রশ্ন, মোট পূর্ণমান ২০০। অর্থাৎ মোট ৩০০ নম্বরের পরীক্ষা হয়। প্রথম সেশন বা প্রথম পেপারের পরীক্ষা হবে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় সেশন বা দ্বিতীয় পেপারের পরীক্ষা হবে বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত। মনে রাখতে হবে এই পরীক্ষা কম্পিউটার ভিত্তিক নয়, বরং ওএমআর শিটে এই পরীক্ষা দিতে হবে। 

প্রথম পেপারের জন্য বরাদ্দ থাকে ১ ঘণ্টা সময় আর দ্বিতীয় পেপারের জন্য বরাদ্দ থাকে ২ ঘণ্টা সময়। সেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারী অধ্যাপক পদে আবেদনের সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই পরীক্ষাটি পরিচালনা করা হয়ে থাকে প্রতি বছর। এই বছর রাজ্য সেটের আবেদনের জন্য প্রার্থীদের ১৪০০ টাকা করে আবেদনের ফি জমা দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি পড়ুন এখানে

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
Indian Army Jobs : ভারতীয় সেনায় ২৬১৫ পদে হবে নিয়োগ, সিভিলিয়ান পোস্টে নিযুক্তি নোটিফিকেশন প্রকাশ, কারা আবেদনের যোগ্য ? 
ভারতীয় সেনায় ২৬১৫ পদে হবে নিয়োগ, সিভিলিয়ান পোস্টে নিযুক্তি নোটিফিকেশন প্রকাশ, কারা আবেদনের যোগ্য ? 
Indian Navy Jobs : ইন্ডিয়ান নেভিতে শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, রেজিস্ট্রেশন শুরু, এরা করতে পারবে আবেদন
ইন্ডিয়ান নেভিতে শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, রেজিস্ট্রেশন শুরু, এরা করতে পারবে আবেদন
N Ambika Success Story: স্কুলের গণ্ডি পেরোননি, ১৪ বছরেই বিয়ে! দুই সন্তান সামলে UPSC-তে সাফল্য, এখন দাপুটে IPS N Ambika
স্কুলের গণ্ডি পেরোননি, ১৪ বছরেই বিয়ে! দুই সন্তান সামলে UPSC-তে সাফল্য, এখন দাপুটে IPS N Ambika

ভিডিও

Chandranath Rath Death |
BJP Government in Bengal |
BJP Government in Bengal | নীল-সাদা 'জেহাদি রং', নিদান BJP নেতার! ভাইরাল হল ভিডিয়ো
BJP Government in Bengal | সিন্ডিকেট ত্রাস কাটিয়ে ফের খুলল কারখানা
BJP | চন্দ্রনাথ-খুনে মুখ্যমন্ত্রীর নিশানায় ভাইপো গ্যাং। দোষীদের সর্বোচ্চ সাজার হুঙ্কার মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget