এক্সপ্লোর

WBCHSE WB HS Results 2024: সাঁওতালি মাধ্যমে প্রথম, বাঁকুড়ার জ্যোৎস্না হতে চান শিক্ষিকা

WBCHSE Board HS Result 2024: বাবা-মা ক্ষেতমজুর। প্রতিদিন কাজ মেলেনা। কাজ না মিললে অভাবের সংসারে দেখা দেয় খাদ্যাভাব।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: উচ্চ মাধ্যমিকে (WBCHSE WB HS Results 2024) সাঁওতালি মাধ্যমে রাজ্যের মেধা তালিকায় প্রথম জ্যোৎস্না কিস্কু। প্রাপ্ত নম্বর ৪৮৬। শিক্ষিকা হতে চান জ্যোৎস্না। মেয়ের সাফল্যে মুখে হাসি হতদরিদ্র পরিবারের। 

সাঁওতালি মাধ্যমে প্রথম: বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের কাঠগোড়া গ্রামের বাসিন্দা জ্যোৎস্না কিস্কু বাবা-মা ক্ষেতমজুর। প্রতিদিন কাজ মেলেনা। কাজ না মিললে অভাবের সংসারে দেখা দেয় খাদ্যাভাব। এমন পরিবারের মেয়ের নামই এবার উঠে এল রাজ্যের মেধা তালিকায়। সাঁওতালি মাধ্যমে উচ্চ মাধ্যমিকে সকলকে চমকে এবার একেবারে প্রথমে উঠে এসেছে জ্যোৎস্না কিস্কুর নাম। যাঁর প্রাপ্ত নম্বর ৪৮৬।

ছোটবেলা থেকেই বেশ মেধাবি জ্যোৎস্না। অভাবের সংসারে মেয়ের লেখাপড়া বেশিদূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না বুঝতে পেরে জ্যোৎস্নাকে পঞ্চম শ্রেণিতে ভর্তি করে দেন রাইপুরের পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলে। সেখানে থেকেই পড়াশোনা করে এবার উচ্চ মাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে রাজ্যের মেধা তালিকায় প্রথম স্থানে উঠে আসেন জ্যোৎস্না। এদিন উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পর জ্যোৎস্নার এই সাফল্যে স্বাভাবিক ভাবেই গর্বিত তাঁর বাবা মা। এমনকি তাঁর প্রতিবেশীরাও। জ্যোৎস্নার প্রিয় বিষয় সাঁওতালি। সাঁওতালি নিয়ে পড়াশোনা করে আগামীদিনে স্কুল শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেন জ্যোৎস্না।                               

উচ্চমাধ্যমিকে ফল একনজরে

প্রথম (প্রাপ্ত নম্বর-৪৯৬): আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হাইস্কুলের অভীক দাস

দ্বিতীয় (প্রাপ্ত নম্বর-৪৯৫): নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা

তৃতীয় (প্রাপ্ত নম্বর-৪৯৪): মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অভিষেক গুপ্ত

চতুর্থ (প্রাপ্ত নম্বর-৪৯৩): কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির প্রতীচী রায় তালুকদার, চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষামন্দিরের স্নেহা ঘোষ

পঞ্চম (প্রাপ্ত নম্বর-৪৯২):

  • পূর্ব মেদিনীপুরের কাঁথি হাইস্কুলের সায়ন্তন মাইতি
  • বাঁকুড়া মিশন গার্লস স্কুলের সুস্বাতী কুণ্ডু
  • মালদার বুলবুলচণ্ডী গিরিজাসুন্দরী বিদ্যামন্দিরের সুপ্তৌত্থিতা সরকার
  • স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের সৌনক কর
  • শান্তিনিকেতনের নব নালন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সানন্দা রায়
  • বাঁকুড়ার কেন্দুয়াডিহি হাইস্কুলের অঙ্কিত পাল
  • মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অর্ণব কর্মকার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: WBCHSE WB HS Results 2024: ৬০ শতাংশের প্রাপ্ত নম্বর ৬০ শতাংশের নিচে, কলেজে ভর্তি নিয়ে ঘনাচ্ছে আশঙ্কার মেঘ

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget