এক্সপ্লোর

WBJEE Result: আগামীকালই রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, কখন কীভাবে দেখবেন ?

WBJEE 2024: আজ ৫ জুন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামীকাল ৬ জুন বিকেল ৪টের পর থেকে অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আগামীকালই প্রকাশ পাবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে তাদের অফিসিয়াল ওয়েবসাইটেই (WBJEEB Results 2024) দেখা যাবে এই ফলাফল। এর আগে পরীক্ষার ওএমআর ও রেসপন্স শিট প্রকাশ করেছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই ওএমআর এবং রেসপন্স শিটে ভুল থাকলে তাঁর জন্য চ্যালেঞ্জ জানানো যেত বিগত ২৪ মে পর্যন্ত। এবার কেবল ফলপ্রকাশের অপেক্ষা। আগামীকাল কখন থেকে দেখা যাবে রেজাল্ট ?

আজ ৫ জুন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার ৬ জুন বিকেল ৪টের পর থেকে অফিসিয়াল ওয়েবসাইটে (WBJEE Results 2024) ফলাফল দেখা যাবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। দুপুর আড়াইটের সময় একটি প্রেস কনফারেন্স হবে বোর্ডের তরফে এবং তখনই হবে জয়েন্ট এন্ট্রান্সের আনুষ্ঠানিক ফলপ্রকাশ, তারপরেই বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। পরীক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফার্মাসি, টেকনোলজি বিষয়ের প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে। 

২০২৪ সালে ২৮ এপ্রিল রবিবার আয়োজিত হয়েছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স (West Bengal Joint Entrance Results 2024) পরীক্ষা। শুধু স্কোরকার্ড নয়, এর সঙ্গে পরীক্ষার্থীরা জানতে পারবেন কাট অফ নম্বর, আন্সার কি এবং র‍্যাঙ্ক ভিত্তিক মেধা তালিকা। এই বছর পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী। দুটি শিফটে হয়েছিল এই পরীক্ষা যার মধ্যে প্রথমটি ছিল পেপার ১ (সকাল ১১টা থেকে ১টা) এবং দ্বিতীয়টি ছিল পেপার ২ (দুপুর ২টো থেকে ৪টে)। ৬ মে প্রকাশ পেয়েছিল প্রভিশনাল আন্সার কি। wbjeeb.nic.in ওয়েবসাইটেই দেখা যাবে এই পরীক্ষার ফলাফল। সারা দেশের মধ্যে মোট ৩২৮টি শহরে ছিল এর পরীক্ষাকেন্দ্র। এমনকী দেশের উত্তর-পূর্বাংশেও ছিল ৩টি পরীক্ষাকেন্দ্র। এই রেজাল্টের ফলাফল প্রস্তুত ছিল, তবে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের জন্য তা স্থগিত রাখা হয়েছিল। এবার আগামীকাল সেই ফলপ্রকাশ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের। পরীক্ষার্থীরা www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে জয়েন্ট এন্ট্রান্সের র‍্যাঙ্ককার্ড বা স্কোরকার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: NEET UG 2024 Bengal Toppers: NEET UG-তে দেশের শীর্ষে বাংলার ৩, জেলার পাশাপাশি রয়েছে কলকাতার স্কুলও

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget