এক্সপ্লোর

Madhyamik Result HS Result:লোকসভা ভোট আবহে কবে বেরোচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল?

WB Board Exam Result: লোকসভা ভোট প্রক্রিয়ার মধ্যেই রাজ্যের দুই বড় পরীক্ষার ফল প্রকাশ। দুই পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লক্ষ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: দিল্লির মসনদে এবার কে বসবেন তা জানা যাবে ৪ জুন। কিন্তু তার আগেই এরাজ্যের ১৮ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। এবার মাধ্যমিকের (Madhyamik Result 2024) আগেই প্রকাশ হতে পারে উচ্চ মাধ্যমিকের (HS Result 2024) ফল? এমনটাই খবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে। তাৎপর্যপূর্ণভাবে তাও আবার লোকসভা ভোট পর্বেই ফল প্রকাশের সম্ভাবনা। 

কবে ফল প্রকাশ?

লোকসভা ভোট প্রক্রিয়ার মধ্যেই রাজ্যের দুই বড় পরীক্ষার ফল প্রকাশ। দুই পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লক্ষ। চলতি বছর ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে মাধ্যমিক পরীক্ষা। একইভাবে ১ ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক। ২৯ ফেব্রুয়ারি শেষ হয়েছে পরীক্ষা। সাধারণত মাধ্যমিকের ফল উচ্চ মাধ্যমিকের আগে প্রকাশের রেওয়াজ রয়েছে। তার কয়েকদিনের মধ্যে প্রকাশ হয় উচ্চ মাধ্যমিকের। তবে ব্যতিক্রমী ঘটনাও রয়েছে। সংসদ সূত্রে খবর, এবছর উচ্চ মাধ্যমিকের ৮ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আড়াই হাজার পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি হওয়া বাকি রয়েছে। এ সপ্তাহের মধ্যেই সব ফল জমা পড়ে যেতে পারে। সেক্ষেত্রে চলতি বছর এপ্রিলের তৃতীয় সপ্তাহতেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। সংসদ সূত্রে খবর, ফল প্রকাশের ১৫ দিন পর মার্কশিট পাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। 

অন্যদিকে, মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেরোতে পারে মাধ্যমিকের ফল। মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত ৯০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। পর্ষদ সূত্রে খবর, আর কয়েকদিনে মধ্যে বাকি নম্বর জমা পড়ে যাবে অনলাইনে। সেটা রিচেক করা হবে তারপর। পর্ষদ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনই মার্কশিট দেওয়ার কথা ভাবছে। যেটা প্রতি বছরই হয়। সেক্ষেত্রে কীভাবে ভোট প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্ট স্কুলগুলির মাধ্যমিক পরীক্ষার্থীদের কীভাবে মার্কশিট বিতরণ করা হবে তা নিয়ে ধন্দে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও সেই সমাধানের প্রক্রিয়া জারি রয়েছে বলে পর্ষদ সূত্রে খবর।

এদিকে ভোটের জন্য় রাজ্য়ের সরকারি স্কুলগুলিতে বাড়ানো হয়েছে গরমের ছুটি। ৬ মে থেকেই রাজ্যে গরমের ছুটি পড়ে যাচ্ছে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে। লোকসভা ভোটের নির্ঘণ্ট অনুযায়ী, ১৯ তারিখ নির্বাচন রয়েছে কোচবি়হার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে।  সেই কথা মাখায় রেখেই ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল ছুটি দেওয়া হয়েছে ৩টি জেলার সরকারি স্কুলগুলিতে। পাশাপাশি, ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য় ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল ছুটি দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি স্কুলগুলিতে। এর পাশাপাশি লোকসভা ভোটের জন্য ব্যবহার করা হবে একাধিক স্কুলও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Kolkata Metro: ইদ উপলক্ষে মেট্রোর সংখ্যায় কাঁটছাঁট, সূচি পরিবর্তনের ঘোষণা কর্তৃপক্ষের

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget