এক্সপ্লোর

Job News: জেলায় জেলায় কর্মী নিয়োগ হবে পুরসভায়, কোন পদে ? কীভাবে আবেদন করবেন ?

WBMSC Recruitment: মোট ১৯টি পুরসভায় স্যানিটারি অফিসার পদে নিয়োগ করা হবে রাজ্য সরকারের তরফে। অসংরক্ষিত প্রার্থীদের জন্য মোট শূন্যপদ ১১টি, বাকি রয়েছে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য।

WBMSC Jobs: রাজ্যের বিভিন্ন জেলা জেলায় পুরসভায় প্রচুর কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। মোট ১৯টি পুরসভায় হবে কর্মী নিয়োগ। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে। ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হলেই এই পদে আবেদন করা যাবে। বেতন শুরু হবে ২৮,৯০০ টাকা থেকে। তবে এই পদে কাজের জন্য নির্বাচনী পরীক্ষা দিতে হবে আগ্রহী প্রার্থীদের। দেখে নিন কীভাবে আবেদন করবেন আর পরীক্ষাতেই বা কী কী বিষয়ের উপর প্রশ্ন থাকবে।

শূন্যপদ

মোট ১৯টি পুরসভায় স্যানিটারি অফিসার পদে নিয়োগ করা হবে রাজ্য সরকারের তরফে। বাঁকুড়া, ডায়মন্ড হারবার, দমদম, ইংলিশ বাজার, গারুলিয়া, হালিশহর, হুগলি-চুচূঁড়া, খড়গপুর, জলপাইগুড়ি, মাল পুরসভা, নবদ্বীপ, রায়গঞ্জ, রাজপুর-সোনারপুর, রামপুরহাট, শান্তিপুর, তমলুক, উলুবেড়িয়া, উত্তরপাড়া-কোতরং পুরসভায় একটি করেই শূন্যপদ রয়েছে স্যানিটারি অফিসার হিসেবে। এক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের জন্য মোট শূন্যপদ ১১টি, বাকি রয়েছে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে প্রার্থীকে। তাছাড়া এই পদে কাজের জন্য সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে স্যানিটারি ইন্টার্নশিপের শংসাপত্র থাকতে হবে।

বয়সসীমা

২০২৪ সালের ১ জানুয়ারিতে আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর। আর প্রার্থীর বয়স যেন কোনওভাবেই ৪০ বছরের বেশি না হয়। তবে কিছুক্ষেত্রে প্রার্থী বয়সসীমার ছাড় পাবেন।

বেতন কাঠামো

রাজ্যের পুরসভায় স্যানিটারি অফিসার হিসেবে নির্বাচিত হলে প্রার্থীর বেতন হবে মাসিক ২৮,৯০০ টাকা থেকে ৭৪,‌৫০০ টাকা।  

আবেদনের ফি

রাজ্যের পুরসভায় স্যানিটারি অফিসার হিসেবে কাজ করার জন্য আবেদন ফি হিসেবে অসংরক্ষিত ও ওবিসি প্রার্থীদের মোট ২০০ টাকা দিতে হবে এবং অন্যান্য সম্প্রদায়ের প্রার্থীদের আবেদনের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি হিসেবে ৫০ টাকা দিতে হবে। আবেদনের ফি জমা করতে হবে অনলাইনে।

কীভাবে নির্বাচন করা হবে

কলকাতা সেন্টারে হবে দুই ধাপের পরীক্ষা। প্রথমে হবে লিখিত পরীক্ষা আর তারপরে পার্সোনালিটি টেস্ট। লিখিত পরীক্ষায় থাকবে ২০০ নম্বর এবং পার্সোনালিটি টেস্টে থাকবে ৪০ নম্বর। লিখিত পরীক্ষায় পুরোটাই হবে MCQ নির্ভর। আর এই পরীক্ষায় অসংরক্ষিত প্রার্থীরা ৪৫ শতাংশ পেলেই পার্সোনালিটি টেস্টে সুযোগ পাবেন। অন্যদিকে SC/ST প্রার্থীদের জন্য নির্ণায়ক নম্বর পেতে হবে ৩৫ শতাংশ।  

শেষদিন কবে

আগামী ১৯ এপ্রিল পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আরও পড়ুন: Job News: রাষ্ট্রায়ত্ত রেল বিকাশ নিগমে চাকরির সুযোগ, বি-টেক ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে-শূন্যপদ কত ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget