এক্সপ্লোর

West Central Railway Apprentice Recruitment 2024: পশ্চিম-মধ্য রেলে শিক্ষানবিশ পদে নিয়োগ, শূন্যপদ কত?

Jobs And Recruitments: আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে (৫ অগস্ট, ২০২৪) অনুসারে। তফশিলি জাতি ও তফশিলি উপজাতির জন্য ৫ বছর এবং ওবিসি- দের জন্য ৩ বছরের ছাড় রয়েছে বয়সের ঊর্ধ্বসীমায়। 

West Central Railway Apprentice Recruitment 2024: পশ্চিম-মধ্য রেল বিভাগ (West Central Railway), জব্বলপুরে নিয়োগ হতে চলেছে শিক্ষানবিশ (Apprentice) পদে। যোগ্য এবং আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। West Central Railway - এর অফিশিয়াল ওয়েবসাইট wcr.indianrailways.gov.in এখানে গিয়ে আবেদন জানানো যাবে। মোট ৩৩১৭টি শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, ৫ অগস্ট থেকে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে। 

কোথায় কত শূন্যপদ সবিস্তারে দেখে নিন 

১। জেবিপি ডিভিশন - ১২৬২ 

২। বিপিএস ডিভিশন - ৮২৪ 

৩। কোটা ডিভিশন - ৮৩২ 

৪। সিআরডব্লুএস বিপিএল - ১৭৫ 

৫। ডব্লুআরএস কোটা- ১৯৬ 

৬। এইচকিউ / জেবিপি - ২৮ 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমা 

আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা সমতুল্য কোনও পরীক্ষায় (১০+২ পরীক্ষা ব্যবস্থা) উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। স্বীকৃত বোর্ড থেকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। তবে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (প্যাথোলজি এবং রেডিওলজি) - এর জন্য আবেদনকারীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে বা সমতুল্য পরীক্ষায় (১০+২ পরীক্ষা ব্যবস্থা) পাশ করতে হবে। পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা থাকতে হবে পড়াশোনার বিষয়ে। এছাড়াও থাকতে হবে National Trade Certificate যা দেবে NCVT অথবা SCVT। 

যাঁরা আবেদন করবেন তাঁদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে (৫ অগস্ট, ২০২৪) অনুসারে। তফশিলি জাতি ও তফশিলি উপজাতির জন্য ৫ বছর এবং ওবিসি- দের জন্য ৩ বছরের ছাড় রয়েছে বয়সের ঊর্ধ্বসীমায়। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে নির্বাচন করা হবে 

মেধার ভিত্তিতে তৈরি হবে তালিকা। সেখান থেকেই বেছে নেওয়া হবে যোগ্যদের। দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় (১০+২ পরীক্ষা ব্যবস্থা) প্রাপ্ত নম্বরের গড়ের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। আইটিআই/ট্রেড মার্কসও ধার্য করা হবে তাঁদের ক্ষেত্রে, যাঁরা Medical Laboratory Technician (Pathology & Radiology) - এর জন্য আবেদন করবেন। 

অ্যাপ্লিকেশন ফি 

জেনারেল ক্যাটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে ১৪১ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম, মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে ৪১ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। 

আরও পড়ুন- গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল আইবিপিএস, কীভাবে ডাউনলোড করবেন? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget