এক্সপ্লোর

UPSC New Chairman: UPSC-র নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রাক্তন প্রতিরক্ষা সচিব, কে এই অজয় কুমার ?

UPSC New Chairman Ajay Kumar: ১৯৮৫ সালের কেরালা ক্যাডারের আইএএস ছিলেন অজয় কুমার। তাঁর দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে ভারতের কেন্দ্র সরকার এবং কেরালার রাজ্য সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন অজয় কুমার।

UPSC New Chairman Dr. Ajay Kumar: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন ড. অজয় কুমারকে। তিনি একজন অবসরপ্রাপ্ত আইএএস, প্রাক্তন প্রতিরক্ষা সচিব। এর আগে ইউপিএসসির চেয়ারম্যান (UPSC New Chairman) হিসেবে কর্মরত ছিলেন প্রীতি সুদান। ২৯ এপ্রিল ২০২৫ তাঁর কাজের মেয়াদ শেষ হয়।

১৯৮৫ সালের কেরালা ক্যাডারের আইএএস ছিলেন অজয় কুমার। তাঁর দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে ভারতের কেন্দ্র সরকার এবং কেরালার রাজ্য সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন অজয় কুমার। ২০১৯ সালের ২৩ অগাস্ট থেকে ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিরক্ষা সচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি। তাঁর কর্মজীবনে প্রতিরক্ষা খাতে বহু গুরুত্বপূর্ণ বদল এসেছে। বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপরিচিত হয়ে আছেন ড. অজয় কুমার। চিফ অফ ডিফেন্স স্টাফ পদের অবতারণা, অর্ডন্যান্স ফ্যাক্টরির কর্পোরেটাইজেশন, নতুন সেনা নিয়োগ মডেলে অগ্নিবীর স্কিম চালু করার জন্য খ্যাত অজয় কুমার।

আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রচারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর প্রতিরক্ষা মন্ত্রকে কাজের আগে তিনি ইলেকট্রনিক্স মন্ত্রক ও আইটি বিভাগে কাজ করতেন। এই সমস্ত মন্ত্রকে আধার, ইউপিআই, গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস এবং মাইগভ ইত্যাদি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রকল্পেও কাজ করেছেন তিনি। ২০১২ সালে ন্যাশনাল ইলেক্ট্রনিক্স পলিসি তৈরিতেও তাঁর অবদান গুরুত্বপূর্ণ।

ড. অজয় কুমার বিজেপি, কংগ্রেস এবং বামপন্থী রাজনৈতিক দলগুলির নেতৃত্বাধীন সরকারে বরিষ্ঠ পদে কাজ করে এসেছেন। কেরালায় তিনি রাজ্য ইলেকট্রনিক্স এন্টারপ্রাইজ KELTRON-এর প্রধান সচিব এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে যে ভূমিকা নেয় ইউপিএসসি, তাঁর প্রধান হয়ে নির্বাচিত হলেন এবার ড. অজয় কুমার। প্রতিরক্ষা ও ডিজিটাল প্রশাসন উভয় ক্ষেত্রেই তাঁর বিস্তৃত অভিজ্ঞতা একটি শক্তিশালী প্রশাসনিক হাত বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

কত বেতন হবে তাঁর

ইউপিএসসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে একজন আইএএস অফিসারের মাসিক বেতন হয় ২ লক্ষ ৫০ হাজার টাকা। আর ইউপিএসসির অন্য সদস্যদের বেতন দেওয়া হয় ২ লক্ষ ২৫ হাজার টাকা হিসেবে। ইউপিএসসিতে একজন চেয়ারম্যানের সঙ্গে ১০ জন সদস্যের একটি বোর্ড থাকে। বর্তমানে কমিশনে দুটি সদস্যপদ খালি রয়েছে যাতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
Union Bank Recruitment : ৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ
৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ

ভিডিও

Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE
Land Encrochment: সরকারি খাস জমি দখল করে মাটি-গাছ চুরি, ৩জনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ
Birbhum News LIVE: বীরভূমে টাকা-সোনার পাহাড়। মিলল ১৫ কেজি সোনা, নগদ ২০ কোটি টাকা
Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget