এক্সপ্লোর

LokSabha Election 2024: ঝাড়গ্রামের বিনপুর বিধানসভায় বিজেপি ছেড়ে তৃণমূল যোগ ১০০ জনের

LokSabha Election 2024: শনিবার শিলদা বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক সহ ১০০ কর্মী আজ ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সরেনের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাত নিয়ে ঘাসফুল শিবিরে যোগ দান করেন।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: লোকসভা ভোট (Loksabha Election 2024) যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের হিড়িক। কেউ বিজেপিতে (BJP) যাচ্ছে তো কেউ বা আবার যাচ্ছে তৃণমূলে (TMC)। শনিবার যেমন বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ১০০ জন কর্মী। ঘটনাটি ঘটল নয়াগ্রামের পর ঝাড়গ্রামের (Jhargram) বিনপুর বিধানসভায়।

আরও পড়ুন: Howrah Division: হাওড়া শাখায় ট্রেন পরিষেবায় সময় বদল, কবে কোন শাখায় হচ্ছে পরিবর্তন ?

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার শিলদা বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক সহ ১০০ কর্মী আজ ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সরেনের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাত নিয়ে ঘাসফুল শিবিরে যোগ দান করেন। আজ বিনপুরের শিলদা এলাকায় তৃণমূলের প্রচার চলাকালীন এই যোগদান কর্মসূচী হয়।

আরও পড়ুন: Lok Sabha Polls 2024: প্রথম দফার ভোটে কমিশনের নজরে কোচবিহার, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ

এমনিতে বিনপুর বিধানসভার শিলদা মণ্ডল বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। সেখানই এবার দল ভাঙায় যথেষ্ট চাপে বিজেপি। গতবার লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম সিট বিজেপির দখলে গেলেও বিধানসভায় এই লোকসভার সবকটি সিটেই তাদের ভরাডুবি হয়। ক্রমশই শক্তি কমতে থাকে দলের। তার উপর এবারের বিজেপির পার্থী প্রণত টুডুকে নিয়ে মতপার্থক্য রয়েছে দলের মধ্যেই। ফলে বিজেপির প্রচারে সেভাবে কর্মী সমর্থকদের লক্ষ্য করা যাচ্ছে না। তার সঙ্গে বিজেপির সাংগঠনিক ভাবে শক্তিশালী এলাকায় একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় দলের উপর চাপ বাড়ছে। যদিও বিজেপির তরফে এই বিষয়টিকে গুরুত্বহীন ভাবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Lok Sabha Polls 2024:অর্জুনের সমর্থনে ব্যানার দিতেই BJP-কে কর্মীকে বেধড়ক মার, আক্রান্তকে নেওয়া হল হাসপাতালে..

তাদের দাবি, এরা এমনিতেই প্রচারের কোনও কাজ যোগ দিচ্ছিল না। আসছিল না ভোটের প্রচারেও বরং তলায় তলায় তৃণমূলের লোকজনের সঙ্গে যোগাযোগ রাখছিল। ফলে ওদের যোগদানে বিজেপির কোনও অসুবিধাই হবে না। বরং দল থাকলে সাবতোজ করার সম্ভাবনা ছিল। তাই সোজাসুজি তৃণমূলে যোগ দেওয়ায় দলের সুবিধাই হয়েছে। 

আরও পড়ুন: Lok Sabha Election: 'সিনেমার ডায়লগ শুনব..', TMC প্রার্থী শতাব্দীর কাছে অনুরোধ যুবকের, জবাবে বললেন..

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget