এক্সপ্লোর

Abhishek on Adhir: ‘কংগ্রেস নেতৃত্বের কথাও শোনেন না, অধীর আসলে BJP-র এজেন্ট’, বহরমপুরে দাঁড়িয়েই আক্রমণ অভিষেকের

Lok Sabha Elections 2024: চতুর্থ দফায় ভোট রয়েছে অধীরের গড় বলে পরিচিত বহরমপুরে।

উজ্জ্বল মুখোপাধ্য়ায়, বহরমপুর: বহরমপুরে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে প্রচারে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে তীব্র নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বহরমপুরে অধীর তৃতীয় হবেন বলে ভবিষ্যৎবাণীও করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন অধীর। (Abhishek on Adhir)

মঙ্গলবারই ভোটগ্রহণ হয়েছে মুর্শিদাবাদে। চতুর্থ দফায় ভোট রয়েছে অধীরের গড় বলে পরিচিত বহরমপুরে। এখনও পর্যন্ত অধীরের দুর্গ ধসাতে পারেনি জোড়াফুল শিবির। এবার তাই একরকম মরিয়া তারা। অধীরের রাজনৈতিক সাম্রাজ্য়ের পতন ঘটাতে গুজরাতের বরোদা থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসেছেন তৃণমূল নেত্রী। বুধবার সেই ইউসুফকে সঙ্গে নিয়ে প্রচার করেন অভিষেক।(Lok Sabha Elections 2024)

প্রচারে অভিষেককে বলতে শোনা যায়, "যেখানে রাহুল গাঁধী, সনিয়া গাঁধীকে ED ডেকে পাঠায়, সেখানে বিজেপি-র এজেন্ট অধীর চৌধুরীর নাম সারদায় থাকার পরও বিজেপি সমন পাঠায় না। বলুন, আপনারা স্বীকার করেন কি না, এই ভদ্রলোক এজেন্ট, হ্যাঁ কি না?"

আরও পড়ুন: Mamata Purulia Meeting: 'চাকরি খেয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী', পুরুলিয়ায় জনসভায় তোপ মুখ্যমন্ত্রীর

অভিষেক আরও বলেন, "যে ভাষায় বিজেপি-র হাত শক্তিশালী করতে মমতা বন্দ্য়োপাধ্যায়কে আক্রমণ করেছেন, প্রতিনিয়ত তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করেছেন, আমি প্রত্যেকটি তথ্য কংগ্রেস নেতৃত্বকে পাঠিয়েছি। আমি নাম করব না। কংগ্রেস নেতৃত্ব আমাকে বলেছেন, 'ওকে আমিও সতর্ক করেছি যে একসঙ্গে লড়তে হবে। এভাবে বিজেপি-র কথায় যেও না। আমার কথাও শোনা না।' নিশ্চয়ই কিছু দুর্বলতা থাকবে। সেই দুর্বলতাটা কী?"

 এবারের লোকসভা নির্বাচনে বহরমপুরে অধীর তৃতীয় হবেন বলেও দাবি করেন অভিষেক। তাঁর দাবি, বহরমপুরে বিজেপি প্রার্থী করেছে নির্মলকে। আর অধীর হচ্ছেন পদ্ম শিবিরের ডামি প্রার্থী।  অধীর নিজেই নির্মলকে ভোট দেবেন বলে দাবি করেছেন অভিষেক। তাঁর বক্তব্য, "ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম, অধীরবাবু ২ বহরমপুরে তৃতীয় হবেন।"

সম্প্রতি একটি প্রচারে তৃণমূলের চেয়ে বিজেপি-কে ভোট দেওয়া ভাল বলে মন্তব্য করতে শোনা যায় অধীরকে। এর আগেও একাধিক বার অধীরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জোড়াফুল শিবির। জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে জোট হলেও, বাংলায় তৃণমূল যে একলা চলার নীতি নিয়েছে, তাও অধীরের জন্যই বলে জানানো হয়। লোকসভা নির্বাচনের আগেও সেই নিয়ে তরজা জারি। লাগাতার পরস্পরকে আক্রমণ করে চলেছে তৃণমূল এবং প্রদেশ কংগ্রেস।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget