এক্সপ্লোর

Kakali Ghosh Dastidar Car Accident: দুর্ঘটনার কবলে কাকলি ঘোষ দস্তিদার, মাথায় গুরুতর চোট !

Car Accident: বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে আসার সময় দুর্ঘটনা

সমীরণ পাল, বারাসাত : লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়লেন বারাসাতের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Barasat TMC Candidate Kakali Ghosh Dastidar)। মধ্যমগ্রাম দিঘবেড়িয়ার বাড়ি থেকে বেরিয়ে বারাসাত সাংগঠনিক কার্যালয়ে আসার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

উল্টো দিক থেকে প্রচণ্ড গতিতে আসা একটা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর গাড়ির। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় তৃণমূল প্রার্থীর গাড়ি। তিনি গাড়ির পেছনের সিটে ছিলেন। মাথায় গুরুতর চোট পান। দুর্ঘটনার পর তাঁকে নিয়ে আসা হয় মধ্যমগ্রামে দলীয় কার্যালয়ে। সেখানে জল এবং প্রাথমিক চিকিৎসাক পর নিয়ে যাওয়া হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

ভোট প্রচারে প্রচার গাড়ি-

ভোট প্রচারে প্রচার গাড়ি নামিয়েছেন বারাসাতের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। বিগত পাঁচ বছরে বারাসাতের জন্য় তিনি কী কী কাজ করেছেন, তা অডিও ভিজ্য়ুয়াল মাধ্য়মে তুলে ধরা হচ্ছে। দিনকয়েক আগেে বারাসাত লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরতে শুরু করে এই প্রচার গাড়ি। যা নিয়ে তৃণমূল প্রার্থীকে নিশানা করেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বাংলায় দুর্নীতি হয়েছে। শিলান্য়াস হলেও উন্নয়ন হয়নি। তাই ভোটের আগে বাংলার মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে বলে আক্রমণ শানান বিজেপি প্রার্থী। যদিও কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য়, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের আগে মানুষের কাছে পৌঁছতেই এই উদ্য়োগ।

প্রসঙ্গ- বিজেপি প্রার্থী-

এদিকে প্রার্থী পদে নাম ঘোষণার পর থেকেই ঘরে-বাইরে চাপের মুখে পড়েন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। তাঁকেই এবার বারাসাত লোকসভা আসনে দাঁড় করানো হয়েছে। অন্যদিকে, নিজের পুরনো কেন্দ্র থেকেই লড়ছেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। ভোটের ময়দানে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই শুরুর আগেই একের পর এক ধাক্কা সামলাতে হচ্ছে বিজেপি প্রার্থীকে। এর আগে ২০১৭ সালে মাদক আইনে স্বপন মজুমদারের বিরুদ্ধে মামলা হয়। ট্রেন সফরের সময় তাঁর কাছে মাদক পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। এই নিয়ে একের পর এক পোস্ট করে বিজেপি প্রার্থীকে নিশানা করে তৃণমূল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget