এক্সপ্লোর

প্রথম দফার 'ভুলের' পুনরাবৃত্তি নয়, কড়া বার্তা কমিশনের

কলকাতা: প্রথম দফার ভোটে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি যেন পরের দফায় না হয়। কোনও ভাবেই বুথে ঢুকবে না রাজ্য পুলিশ। এলাকায় অনবরত টহল দেবে কেন্দ্রীয় বাহিনী। কোথায়, কতবার টহল, রেকর্ড থাকবে লগবুকে। রাজ্যের মুখ্য নির্বচনী আধিকারিকের দফতরকে কড়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই জঙ্গলমহলের একাধিক বুথে ভোট তদারকিতে দেখা গিয়েছে রাজ্য পুলিশকে। কোনও কোনও জায়গায় চোখেই পড়েনি কেন্দ্রীয় বাহিনীর টহলদারি, কোথাও আবার কেনাকাটা বা বিশ্রাম নিতে দেখা গিয়েছে বাহিনীর জওয়ানদের। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন। তাদের নির্দেশ, প্রিসাইডিং অফিসার না ডাকলে কোনও ভাবেই বুথে ঢুকতে পারবে না রাজ্য পুলিশ। ভোটের সময় এলাকায় অনবরত টহল দেবে কেন্দ্রীয় বাহিনী। কোন এলাকায়, কতবার টহল দিয়েছে বাহিনী, তার রেকর্ড রাখতে হবে লগবুকে। সোমবার, প্রথম দফার নির্বাচনে দিল্লিতে বসে সংবাদমাধ্যমে চোখ ছিল কমিশনের। সূত্রের খবর, বিভিন্ন অভিযোগ নিয়ে ৮ বার রাজ্যের মুখ্য নির্বচনী আধিকারিকের দফতরের সঙ্গে কথা হয় জাতীয় নির্বাচন কমিশনের। তাদের নির্দেশ, কোনও অভিযোগ এলে, তার প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা প্রতি ২ ঘণ্টা অন্তর জানাতে হবে সংবাদমাধ্যমকে। ১১ এপ্রিল দ্বিতীয় দফায় পশ্চিম মেদিনীপুরের ১৩টি, বাঁকুড়া এবং বর্ধমানের ৯টি করে আসনে ভোটগ্রহণ। মঙ্গলবার, এই ৩ জেলার পুলিশ প্রশাসন এবং এডিজি-আইনশৃঙ্খলা, এডিজি-সশস্ত্র পুলিশ, সিআরপিএফ-এর আইজির সঙ্গে দীর্ঘক্ষণ ভিডিও কনফারেন্স করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদির কড়া বার্তা, প্রথম দফার ভোটে যা ঘটেছে, পরের দফার ভোটে যেন তার পুনরাবৃত্তি না হয়। প্রথম দফায় কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে চাপের মুখেই কমিশন নড়েচড়ে বসল বলে মত পর্যবেক্ষকদের একাংশের। বিরোধীদের বক্তব্য, না আঁচালে বিশ্বাস নেই।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget