এক্সপ্লোর

সনিয়ার পথেই মোদী-মমতাকে একযোগে আক্রমণ রাহুল গাঁধীর

পূর্ব মেদিনীপুর: রাজ্যে ভোটপ্রচারে এসে এবার মা সনিয়া গাঁধীর পদানুসরণ করলেন পুত্র রাহুল। কংগ্রেস সভানেত্রীর ঢঙে এবার মোদী-মমতাকে একযোগে আক্রমণ করলেন রাহুল। এদিন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মসংস্থান নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন তিনি। মাত্র দুদিন আগেই রাজ্যে ভোটপ্রচারে এসে মোদী-মমতা 'আঁতাঁতের' অভিযোগ তুলে আক্রমণ করেছিলেন কংগ্রেস সভানেত্রী। বলেছিলেন, তৃণমূল-বিজেপি একই মুদ্রার দুই পীঠ। তাঁর প্রশ্ন ছিল, দু’জনের মধ্যে আঁতাঁত না হলে, বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের এমন গতি কেন? এদিন কর্মসংস্থান নিয়ে মোদী-মমতাকে আক্রমণ শানান রাহুল। তাঁর দাবি, কেন্দ্রে বিজেপি ও রাজ্যে তৃণমূল-- দুজনের শাসনেই কোনও কর্মসংস্থান হয়নি। তাঁর অভিযোগ, এক্ষেত্রে দুজনই মানুষকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এই প্রথম নয়। এর আগে গত ২৩ তারিখ রাজ্যে ভোটপ্রচারে এসে তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাহুল। সারদা-নারদ-সিন্ডিকেট থেকে উড়ালপুল বিপর্যয়। যে যে ইস্যুতে তৃণমূল অস্বস্তিতে, রাজ্যে এসে ফের সেই সব অস্ত্রেই শান দিলেন কংগ্রেস সহ-সভাপতি। বলেছিলেন, পোস্তার উড়ালপুলের মতোই ভেঙে পড়বে তৃণমূল সরকার। মমতার উদ্দেশ্যে রাহুলের প্রশ্ন, সারদা থেকে নারদ-- কেন কোনও কাণ্ডেই কেন ব্যবস্থা নেননি মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি আরও প্রশ্ন করেন, সাংসদ-বিধায়করা যে টাকা নিল, সেটা কি সাদা না কালো? শুধু আক্রমণেই ক্ষান্ত হননি কংগ্রেসের সহ সভাপতি। তৃণমূলকে হারানোর ডাক দেওয়ার পাশাপাশি, দিয়ে রেখেছেন আগাম হুঁশিয়ারিও! একইসঙ্গে ছিল প্রতিশ্রুতিও। বলেছিলেন, জোটের সরকার এলে, সারদায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন রাহুল। তিনি বলেছেন, মমতা দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এমনটা তিনি বিশ্বাস করেন না! এদিন রাহুলের তিনটি সভায় অংশ নেওয়ার কথা। পূর্ব মেদিনীপুরের পর দ্বিতীয়টি দক্ষিণ ২৪ পরগনার বজবজে হওয়ার কথা। শেষে কলকাতার পার্ক সার্কাস ময়দানে রাহুলের তৃতীয় নির্বাচনী সভা। একমঞ্চে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যা ভোটের আগে দু'দলের কর্মীদের মনে বাড়তি উত্সাহ যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget