এক্সপ্লোর

ভোট দিয়ে 'প্রতিবাদ' জানাল কাকদ্বীপকাণ্ডে নিহত ছাত্রীর পরিবার

কাকদ্বীপ (দক্ষিণ ২৪ পরগনা) : মেয়েটাকে যারা নৃশংস ভাবে খুন করেছিল, তাদের এখনও শাস্তি হয়নি। সব অভিযুক্তরা ধরা না পড়ায় ভোটের দিন ফের নিজেদের ক্ষোভ উগরে দিল কাকদ্বীপের মৃত স্কুলছাত্রীর পরিবার। মৃতার বাবা বললেন, মনে হয় না এই সরকারের আমলে আর শাস্তি হবে। তবুও গণতান্ত্রিক ব্যবস্থার ওপরই আস্থা রাখলেন তাঁরা। বললেন, ভোটের মাধ্যমেই প্রতিবাদ জানালাম। দিনটা ছিল গত বছরের ২০ নভেম্বর। টিউশন থেকে ফেরার পথে নবম শ্রেণির ওই ছাত্রীকে গণধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। পরে এলাকা থেকেই নাবালিকার দেহ উদ্ধার হয়। কাকদ্বীপের এই ঘটনা সামনে আসতেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি। ভোটের অন্যতম ইস্যু হয়ে ওঠে কাকদ্বীপকাণ্ড। এই পরিস্থিতিতে সন্তান হারানোর যন্ত্রণা বুকে নিয়েই রবিবার ভোট দেন মৃত ছাত্রীর মা-বাবা। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছেন, কিন্তু কাটেনি আতঙ্ক। মৃত ছাত্রীর মা বলেন, আতঙ্কে দিন কাটছে। মূল অভিযুক্তরা ধরা পড়েনি। পুলিশের সঙ্গে অভিযুক্তদের যোগসাজশ রয়েছে। অভিযুক্তরা তৃণমূলের আশ্রয়ে। মেয়ে যে স্কুলে পড়ত, সেখানকার ভোটকেন্দ্রেই গণতান্ত্রিকভাবে নিজেদের প্রতিবাদ জানালেন এই প্রৌঢ় দম্পতি। সব অভিযুক্ত ধরা না পড়ায়, বাড়ি ফিরে উগড়ে দিলেন ক্ষোভ। মৃতার বাবা বললেন, ঘটনার পর মন্ত্রী মন্টুরাম পাখিরা এসেছিলেন। তারপর খোঁজ নেননি। দোষীদের শাস্তি চাই। এই সরকারের খুব অহঙ্কার। তাই ভোটের মাধ্যমেই প্রতিবাদ জানালাম। সন্তান হারানো বাবার এই হতাশার মধ্যেও অবশ্য রাজনীতি খুঁজে পাচ্ছে শাসক দল।কাকদ্বীপের তৃণমুল প্রার্থী মন্টুরাম পাখিরার দাবি, মৃত ছাত্রীর পরিবারের মাথায় রাজনীতি ঢুকিয়ে কিছু কিছু লোক পরিবেশটাকে বিষিয়ে দিচ্ছে। আমি আন্তরিকভাবে পরিবারটির পাশে ছিলাম। ওদের জন্য মন থেকে কিছু করতে চাই। পুলিশকে বলেছি দোষীরা যেন শাস্তি পায়। মৃত ছাত্রীর পরিবারের পাল্টা বক্তব্য, শাসক দলের কথা যদি সত্যিও হয়, যদি সব কিছু ঠিকঠাকই চলে, তাহলে কেন এখনও একজনের বেশি কেউ ধরা পড়ল না? কেন এখনও শাস্তি হল না দোষীদের? কেন এখনও নিত্যদিন সিঁটিয়ে থাকতে হয় আতঙ্কে? বুথ থেকে ফিরেও প্রশ্নগুলোর উত্তর নেই এঁদের কাছে।

সেরা শিরোনাম

Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget