এক্সপ্লোর

হার মেনে নিয়েছে বিজেপি: শ্রীরামপুরে মোদির বক্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ কংগ্রেসের

'বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে তৃণমূলের ৪০ বিধায়ক, নির্বাচনে বিজেপি জিতলেই দল ছাড়বেন তাঁরা', নরেন্দ্র মোদির এই মন্তব্যের কড়া জবাব দেয় বিরোধী শিবির। কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা একটি টুইটে লেখেন, 'লোকসভা নির্বাচনের চার দফা হয়ে যাবার পর বিজেপি হার স্বীকার করে নিয়েছে।'

নয়াদিল্লি: সোমবার শ্রীরামপুরের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের কড়া জবাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এবার সেই বক্তব্যের তীব্র নিন্দা করলেন সারা দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। 'বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে তৃণমূলের ৪০ বিধায়ক, নির্বাচনে বিজেপি জিতলেই দল ছাড়বেন তাঁরা', নরেন্দ্র মোদির এই মন্তব্যের কড়া জবাব দেয় বিরোধী শিবির। কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা একটি টুইটে লেখেন, 'লোকসভা নির্বাচনের চার দফা হয়ে যাবার পর বিজেপি হার স্বীকার করে নিয়েছে।' সূরজেওয়ালা আরও বলেন, এটা কি বিধায়ক কেনাবেচা নিয়ে প্রকাশ্যে কথা বলা হল না? বিজেপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। শ্রীরামপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, 'দিদি, দিল্লি বহু দূর'। তারপরই এই তৃণমূলের ৪০ জন বিধায়ককে নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি করেন তিনি। মোদির মন্তব্যের ঝটিতি জবাব আসে তৃণমূল শিবির থেকে। বলা হয়, বিধায়ক কেনাবেচার কথা বলছেন প্রধানমন্ত্রী। এই বক্তব্যের জন্য নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানোর কথা বলা হয়। অন্যদিকে সমাজবাদী পার্টি প্রেসিডেন্ট অখিলেশ যাদব মোদির এই মন্তব্যের তীব্র নিন্দা করে একটি টুইট বার্তায় লেখেন,'উন্নয়ন প্রশ্ন করছে,...আপনারা প্রধানমন্ত্রীর নিন্দনীয় বক্তৃতা শুনেছেন? ১২৫ কোটি দেশবাসীর উপর আস্থা হারানোর পর এখন মোদি ৪০ জন বিধায়কের দলত্যাগের অনৈতিক আশ্বাসের উপর ভরসা করছেন।' অখিলেশ বলেছেন, এই বক্তব্য থেকেই মোদির কালোটাকা-মানসিকতা স্পষ্ট। এই বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ৭২ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন যোগী আদিত্যনাথ, সিধু সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতার বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। সেই রেশ টেনেই অখিলেশের এই প্রতিক্রিয়া।

সেরা শিরোনাম

Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর

ভিডিও

BJP Government : 'উনি ভাঙা ঢোল, যেভাবে বাজায় সেভাবেই উনি বেজেছেন'। বললেন শাখারভ সরকার।
BJP News: '১০ হাজার টাকা দিয়ে নমিনেশন করেছে, এই টাকাটা বাঁচাতে পারবেন না', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Chandranath Rath Death :
TMC News: মানুষের সঙ্গে সম্পর্ক রেখে আমরা চলি,আমাদের প্রতীক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় : রবিউল আলম
Bhangar Incident : ফের উত্তপ্ত ভাঙড়, ISF কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | TMC VS ISF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget