এক্সপ্লোর

BJP Bridage Rally: তাসা পার্টি থেকে মোদির মুখোশ, ব্রিগেডে আজ প্রধানমন্ত্রীর পাশে মিঠুন

প্রথম দু-দফা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর রবিবার ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। রবিবার বেলা ১১টা ২০ মিনিটে দিল্লি থেকে বিমানে রওনা হবেন নরেন্দ্র মোদি। কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন দুপুর ১টা ২০ মিনিটে। ১টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে রওনা দেবেন তিনি।

কলকাতা:  লক্ষ্য নীলবাড়ির দখল। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই এগোচ্ছে সব পক্ষ। আজ ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর কিছুক্ষণের অপেক্ষা। মোদির পাশাপাশি আজ ব্রিগেডে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তীও। বিজেপির মেগা সমাবেশ উপলক্ষে শুধু ব্রিগেডেই প্রধানমন্ত্রী, অমিত শা ও জে পি নাড্ডার ৩ হাজার কাট আউট লাগানো হয়েছে। থাকছে ২০টি জায়ান্ট স্ক্রিন। ব্রিগেডে রঙ দিতে তাসা পার্টি থেকে মোদির মুখোশ পরে এসেছেন কর্মী সমর্থকরা।

প্রথম দু-দফা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর রবিবার ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। রবিবার বেলা ১১টা ২০ মিনিটে দিল্লি থেকে বিমানে রওনা হবেন নরেন্দ্র মোদি। কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন দুপুর ১টা ২০ মিনিটে। ১টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে রওনা দেবেন তিনি। ১টা ৪৫ মিনিটে নামবেন রেসকোর্সের হেলিপ্যাড ময়দানে। দুপুর ২টো নাগাদ পৌঁছবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ব্রিগেড কর্মসূচি সেরে বিকেল ৩টে ৪৫ মিনিটে আবার কলকাতা বিমানবন্দর। সেখান থেকে সোজা দিল্লি।

আরও পড়ুন: BJP Brigade Rally LIVE: আজ মোদির ব্রিগেড, থাকছেন মিঠুন, ব্রিগেড-মুখী বিজেপি কর্মী-সমর্থকরা

সকালে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপি সূত্রে খবর, আজ মূলত শিয়ালদা, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং হাওড়া থেকে বড় মিছিল পৌঁছবে ব্রিগেডে। অন্যদিকে দূর-দূরান্তের জেলা থেকে বাসে করে আসতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৭টার মধ্যে একহাজারেরও বেশি বাস ঢুকেছে ময়দান চত্বরে। ময়দানের ধারে উনুন জ্বালিয়ে চলছে রান্না। মেনুতে রয়েছে ভাত-বাঁধাকপির তরকারি, মাংস। মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে ঢোল আর তাসা পার্টি নিয়ে ব্রিগেডের সভায় এসেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। মুখে ভারতমাতা কি জয় ধ্বনি। মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতরে কর্মী-সমর্থকদের ভিড়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget