এক্সপ্লোর

Gujarat Assembly Elections 2022: বাদ পড়েছিলেন আগের বার, উদ্ধারকাজে হাত লাগিয়ে ফের নেকনজরে, মোরবিতে বিজেপি-র প্রার্থী কান্তিলাল

Gujarat BJP: দীর্ঘদিন থেকেই বিজেপি-র সদস্য কান্তিলাল। ১৯৯৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোরবিরই বিধায়ক ছিরেন তিনি।

আমদাবাদ: বিধানসভা নির্বাচনের ঠিক আগে সেতু বিপর্যয়ে তাল কেটেছে (Gujarat Assembly Elections 2022)। তা সামাল দিতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন দলীয় নেতৃত্ব। এ বার গুজরাতে (Gujarat Elections 2023) তুরুপের তাস বের করল বিজেপি (BJP)। মোরবির সেতু বিপর্যয়ে (Morbi Bridge Collapse) উদ্ধারকারী দলেরই এক নেতাকে নির্বাচনে প্রার্থী করল তারা (Kanabhai Amrutiya)।

মোরবি বিপর্যয়ে উদ্ধারকাজে হাত লাগানোর সুফল!

মোরবি সেতু বিপর্যয়ে ৬০ বছর বয়সি কান্তিলাল অম্রুতিয়াও উদ্ধারকার্যে হাত লাগিয়েছিলেন বলে জানিয়েছে বিজেপি। সেই মোরবি আসন থেকেই তাঁকে প্রার্থী করেছে দল। এত দিন মোরবির আসনটি ব্রিজেশ মেরজার দখলে ছিল। এ বারে প্রার্থিতালিকা থেকে বাদ পড়েছেন তিনি। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে কান্তিলালকে।  

দীর্ঘদিন থেকেই বিজেপি-র সদস্য কান্তিলাল। ১৯৯৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোরবিরই বিধায়ক ছিরেন তিনি। কিন্তু গত বিধানসভা নির্বাচনে তাঁকে সরিয়ে ব্রিজেশকে নির্বাচনের টিকিট দেয় বিজেপি। মোরবি বিপর্যয়ের পর তাঁকেই ফেরানো হল।  

গত ৩০ অক্টোবর গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু ছিঁড়ে পড়ে বিপর্যয় ঘটে যায়। মারা যান ১৩৬ জন মানুষ। সেই সময় কান্তিলাল উদ্ধারকার্যে হাত লাগান বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, লাইভ টিউব নিয়ে নদীতে নেমে পড়েন কান্তিলাল। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিপর্যয়ের পর প্রাণের মায়া করেননি কান্তিলাল। মানুষকে বাঁচাতে জলে ঝাঁপ দেন। তারই পুরস্কারস্বরূপ প্রার্থীপদ পেলেন।

আরও পড়ুন: Lalu Prasad Yadav: জোরাজুরিতে কিডনি প্রতিস্থাপনে রাজি হলেন লালু, বাবার জীবন বাঁচাতে এগিয়ে এলেন মেয়ে

রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, চূড়ান্ত তালিকা আগেই তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু মোরবি বিপর্যয়ের পর সেই তালিকায় রদবদল ঘটানো হয়। তাতেই সাহসিকতার পুরস্কার স্বরূপ জায়গা পেয়ে যান কান্তিলাল।

বিগত ২২ বছর ধরে গুজরাতে ক্ষমতায় বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতেরই ভূমিপুত্র। নিজে সেখানকার মুখ্যমন্ত্রীও ছিলেন। কিন্তু মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে বিজেপি-র বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল গত কয়েক বছরে। মোরবি বিপর্যের পর সরকারের বিরুদ্ধে প্রকাশ্যেই সরব হন স্থানীয়রা। ঘড়ি তৈরির সংস্থাকে কেন সেতু মেরামতির বরাত দেওয়া হল, প্রশ্ন তোলেন সকলে। তাতে কার্যতই অস্বস্তিতে পড়ে বিজেপি।

আগের নির্বাচনে বাদ পড়েছিলেন কান্তিলাল

সেই অস্বস্তি কাটিয়ে উঠতে, ভেবেচিন্তেই কান্তিলালকে প্রার্থী করা হয়েছে বলে কানাঘুষো শুরু হয়েছে দলের অন্দরেই। আগামী ১ এবং ৫ ডিসেম্বর গুজরাতে বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৮ ডিসেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget