এক্সপ্লোর

Hiran Chatterjee: ‘অভিষেকই ফোন করে ডেকেছিলেন, প্রমাণ আছে আমার কাছেও’, এবার দাবি করলেন হিরণ

Lok Sabha Elections 2024: অভিষেকের মন্তব্যে প্রতিক্রিয়া চাইলে এবিপি আনন্দে মুখ খোলেন হিরণ।

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজা চরমে। পরস্পরকে লাগাতার বিঁধে চলেছেন শাসক এবং বিরোধী দলের নেতারা। ঘাটালে তৃণমূলের প্রার্থী দেবের হয়ে প্রচারে গিয়ে সেখানে বিজেপি-র প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee) আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার সেই নিয়ে মুখ খুললেন হিরণ। জানালেন, বিজেপি-কে জানিয়েই অভিষেকের দফতরে গিয়েছিলেন তিনি। (Lok Sabha Elections 2024)

অভিষেকের মন্তব্যে প্রতিক্রিয়া চাইলে এবিপি আনন্দে মুখ খোলেন হিরণ। তিনি বলেন, "আমি দলকে জানিয়েই গিয়েছিলাম। উনি বলছেন, উনি নাকি দরজা বন্ধ করে দিয়েছেন! কিন্তু উনিই বার বার ফোন করে ডেকেছিলেন। গিয়েছি, মিটিং করেছি, কথা বলেছি, শুনেছি। কিন্তু কেন গিয়েছি? বার বার আমাকে ফোন করে ডেকেছেন উনি। আমি যাইনি, আমাকে ডাকা হচ্ছিল। যেদিন সিসিটিভি ফুটেজ দেবেন উনি, আমিও সমস্ত প্রমাণ দেব যে কতবার উনি ডেকেছেন, কতবার ফোন করেছেন, কী কী বলেছেন। সমস্ত রেকর্ড আমার কাছেও আছে। আমাদের দলের কিছু স্ট্র্যাটেজি রয়েছে। আমরা প্রচারের জন্য ভুলভাল কথা বলি না।"

হিরণ আরও জানান, বার বার অভিষেক তাঁকে আসতে বলছিলেন। সেই সম্মান রেখেই তিনি ক্যামাক স্ট্রিটে গিয়েছিলেন। হিরণ জানান, অভিষেক যে তাঁকে ডাকছেন, সেকথা শুভেন্দু অধিকারীকেও জানিয়েছিলেন। অভিষেক কী বলছেন, তা শুনে আসতে তাঁকে অনুমতি দিয়েছিলেন শুভেন্দুও। কিন্তু কী নিয়ে কথা হয় অভিষেকের সঙ্গে, তা খোলসা করেননি হিরণ। বরং জানান, অভিষেক সিসিটিভি ফুটেজ সামনে আনলে, তিনিও প্রমাণ সামনে আনবেন, তখনই সব খোলসা হবে।

আরও পড়ুন: Lok Sabha Polls 2024: ভোটের আগে মুর্শিদাবাদ রেঞ্জের DIG-কে সরানোর নির্দেশ কমিশনের, মুখ্যমন্ত্রী বললেন..

যদিও হিরণ নিজের স্বার্থেই ক্যামাক স্ট্রিটে অফিষেকের দফতরে এসেছিলেন বলে জানিয়েছেন তৃণমূলের শান্তনু সেন। তিনি বলেন, "ঘাটালের বিজেপি প্রার্থী খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান হতে চেয়েছিলেন। তাঁর সেই শর্ত মেনে নেয়নি তৃণমূল। কারণ শর্তসাপেক্ষে তৃণমূল কাউকে নেওয়ার পক্ষপাতী ছিল না। তৃণমূল একটি সঙ্ঘবদ্ধ দল। তৃণমূলকে কাউকে ভাঙিয়ে আনতে হয় না।"

অভিষেকের দফতরে হিরণের যাওয়ার খবর বেশ কয়েক মাস আগে সামনে আসে। একটি ছবিও ভাইরাল হয়। সেই সময় হিরণ দাবি করেন, ওই ছবিটি বিকৃত। কিন্তু সম্প্রতি ঘাটালে দেবের হয়ে প্রচারে গিয়ে হিরণের প্রসঙ্গ তোলেন অভিষেক। জানান, তৃণমূলে ফিরতে চেয়ে ছ'-আট মাস আগে হিরণ তাঁর কাছে এসেছিলেন। কিন্তু তাঁরা দরজা বন্ধ করে দিয়েছেন। সিসিটিভি ফুটেজও আছে তাঁর কাছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget