এক্সপ্লোর

বিধানসভা ভোটে হার বিজেপির, মমতার প্রশংসায় পঞ্চমুখ শোভন-বৈশাখী

বিজেপির রাজ্য নেতৃত্বের তীব্র সমালোচনা করে তৃণমূলে ফেরার জল্পনাও উস্কে দিয়েছেন তাঁরা

কলকাতা: বিধানসভা ভোটে বিজেপি পরাস্ত হওয়ার পরই শোভন-বৈশাখীর সুর বদল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা এবং বিজেপির রাজ্য নেতৃত্বের তীব্র সমালোচনা করে তৃণমূলে ফেরার জল্পনাও উস্কে দিয়েছেন তাঁরা।

ভোটে টিকিট না পেয়েই, বিজেপি নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন দু’জনে। বিজেপির ভরাডুবির পর শোভন-বৈশাখীর সুরে আমূল পরিবর্তন। নন্দীগ্রামের ফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিযোগ করছেন, তখন তাঁর পাশে দাঁড়িয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় বলেন, মমতার প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন। বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্ণিশ করি। হুইলচেয়ারে গিয়ে যেভাবে প্রচার করেছেন।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সব জায়গায় এক ফল, আর একটা জায়গায় হঠাত্ ৮ হাজার থেকে ভোট নেমে হয়ে গেল জিরো। ৪ ঘণ্টা সার্ভার ডাউন করে রেখেছিল, তারপর ৪০ মিনিট লোডশেডিং। মেশিন পাল্টেছে। 

এপ্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, আমারও একই সন্দেহ। আমি বলেওছিলাম। প্রথমে দেখা গেল মমতা জিতে গেল। তারপর হেরেছে। কনফিউশন রয়েই গেছে।

তাঁর মতোই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, এখন তারও তীব্র সমালোচনা করেছেন শোভন। তিনি বলেন, লাগাতার কুৎসা। বেগম বলা। অশালীন কথা বলা। এসব ঠিক হয়নি। এর ফলে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে।

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গলায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কার্যত কৃতজ্ঞতার সুর। বিজেপি নেত্রী বলেন, বিজেপির কাছে এতদিন শোভনের জন্য বলেও কিছু পাইনি। মমতা শোভনকে সিকিওরিটি দিয়ে জীবন রক্ষা করেছে।

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তূতি নয়, খারাপ ফলের পর বিজেপির রাজ্য নেতৃত্বকে কার্যত তুলোধোনা করেছেন শোভন বৈশাখী। শোভন চট্টোপাধ্যায় বলেন, আমরা যেভাবে কথা বলেছি, শোনাই হত না। রিপ্রেজেন্ট হয়নি। কলকাতার অবজার্ভার হয়েছে। সেই কলকাতায় তৃণমূল জিতেছে। এই পার্টি বুঝতেই পারেনি কী করতে হবে। বৈশাখীর কথায়, রাজ্য নেতৃত্ব উচ্চ নেতৃত্বকে মিস লিড করেছে। দল ছেড়ে এলেই প্রার্থী করেছে।

স্বভাবতই শোভন-বৈশাখীর এই সুরবদল দেখে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি তাঁরা তৃণমূলে ফিরতে পারেন? এই জল্পনা অবশ্য নতুন নয়। ২০১৯ সালের লোকসভা ভোটে এরাজ্যে বিজেপি চমকপ্রদ ফল করার পরই দিল্লিতে সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেন শোভন-বৈশাখী। কিন্তু, দলে কখনওই সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাঁদের। উল্টে কখনও ভাইফোঁটার দিনে শোভন-বৈশাখী পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কখনও আবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে সামনের সারিত বসে থাকতে দেখা গেছে শোভন-বৈশাখীকে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget