এক্সপ্লোর

BJP, TMC Workers Clash: ময়নায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পথ অবরোধ

West Bengal Assembly Election 2021: দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ভোটের মুখে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়নায়। নৈছনপুর এলাকায় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বাড়িতে ঢুকে তাদের কর্মীদের মারধর করা হয়। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলই তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। থানায় নালিশ জানাতে গেলে ফের বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক সংগ্রাম দলুইয়ের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। তৃণমূল প্রার্থীর দাবি, বিজেপিই হামলা চালিয়েছে। অন্যদিকে, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক চন্দন মণ্ডলের পাল্টা দাবি, গন্ডগোলের জন্য দায়ী তৃণমূলই। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।

পয়লা এপ্রিল ভোট পূর্ব মেদিনীপুরের ময়নায়। ভোটের দু’সপ্তাহ আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ রণক্ষেত্রর চেহারা নিল ময়নার নৈছনপুর। অবরোধ, স্লোগান, পাল্টা স্লোগান ঘিরে ছড়াল উত্তেজনা। শুক্রবার রাতে নৈছনপুরের একাধিক তৃণমূল কর্মীর বাড়ি ভাচুর করা হয়। অভিযোগ মারধর করা হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মীকেও। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে শনিবার সকালে ময়না-আসনান রোড অবরোধ করে তৃণমূল।

ময়নার তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক সংগ্রাম দলুইয়ের অভিযোগ, ‘বিজেপির লোকজন আমাদের কর্মীদের মারধর করেছে, বাড়ি ভাঙচুর করেছে।’

বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলই তাদের কর্মীদের উপর হামলা চালায়। থানায় নালিশ জানাতে গেলে ফের বিজেপি কর্মীদের মারধর করা হয়। তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক চন্দন মণ্ডলের দাবি, ‘গতকাল, শুক্রবার রাতে এলাকার তৃণমূল কর্মীরা আমাদের কর্মীদের মারধর করে। থানায় নালিশ জানাতে গেলে ফের বিজেপি কর্মীদের মারধর করে। তখন বিধায়ক ছিলেন সামনে।’

পঞ্চায়েত ভোটের পর থেকে বাকচা-সহ ময়নার একাধিক এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। নৈছনপুরের ঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করলেও কেউ ধরা পড়েনি।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাঁথি-সফরের আগেই তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি নেত্রী ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অধিকারী পরিবার একে সৌজন্য সাক্ষাৎ বললেও, বিজেপি সাংসদের দাবি, ছেলে শুভেন্দু অধিকারীর পাশেই থাকবেন বলে দাবি করেছেন শিশির। যদিও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না রাজ্যের শাসক দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget